November 6, 2026, 6:01 am
শিরোনাম:
চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ শৈলকুপা শাহী মসজিদের ৩০ লাখ টাকা গায়েব! মোতাওয়াল্লির বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ বীর মুক্তিযোদ্ধা মানিক পশারীর জানাজা ও দাফনে বাধা দেওয়ার প্রতিবাদে শৈলকুপায় মানববন্ধন নাসিরনগরে দুই অলির ইছালে ছাওয়াব উপলক্ষে “নাসিরনগরের সভা” অনুষ্ঠিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

অধিকার’ নাটকের উদ্বোধন ময়মনসিংহের মেঘ ভেলা রিসোর্টে

Reporter Name

 

নিজস্ব প্রতিবেদক:

ময়মনসিংহের মনোরম পরিবেশে মেঘ ভেলা রিসোর্টে উৎসবমুখর আয়োজনে অনুষ্ঠিত হয়েছে নাটক ‘অধিকার’-এর উদ্বোধনী অনুষ্ঠান। বাংলাদেশ ভূমি ও গৃহহীন হাউজিং লিমিটেডের সার্বিক ব্যবস্থাপনায় ও বাংলাদেশ ন্যাশনাল নিউজ ক্লাব এর সার্বিক সহযোগিতায় আয়োজিত অনুষ্ঠানে নাটকটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন ঢাকা প্রেসক্লাব ও আন্তর্জাতিক প্রেসক্লাবের সভাপতি আওরঙ্গজেব কামাল।

উদ্বোধনী বক্তব্যে আওরঙ্গজেব কামাল বলেন, মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও অসহায়-হতদরিদ্র মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে আমরা দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছি। সমাজের পিছিয়ে পড়া মানুষের কথা মানুষের কাছে তুলে ধরার অন্যতম শক্তিশালী মাধ্যম হচ্ছে নাটক। ‘অধিকার’ নাটকের মাধ্যমে মানুষের বাস্তব জীবন, তাদের প্রত্যাশা ও ন্যায্য অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি হবে,এটাই আমাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, শিল্প ও সংস্কৃতি মানুষের চিন্তা ও বিবেককে জাগ্রত করে। সমাজের অসঙ্গতি তুলে ধরার পাশাপাশি মানবিক মূল্যবোধ, ন্যায়বিচার ও পারস্পরিক সহযোগিতার বার্তা ছড়িয়ে দিতে এ ধরনের নাটক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আমি নাটকটির সঙ্গে সংশ্লিষ্ট সকল শিল্পী ও কলাকুশলীদের সফলতা কামনা করছি।

নাটক ‘অধিকার’-এ অভিনয় করেছেন তারা মিয়া, মোঃ ফেরদৌস, মোঃ সবুজ, মৌ, মোঃ আব্দুল আজিজ, মোঃ সুজন, মোঃ আজহার আলী, মোঃ জুয়েল খান, মোঃ শহিদুল ইসলাম, জাহাঙ্গীর আলম রাজু, তিশাসহ আরও অনেকে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল মান্নান ভূঁইয়া ও মোঃ ইউনুছ আলী। এছাড়া নাট্যশিল্পী, কলাকুশলী, নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টরা জানান, ‘অধিকার’ নাটকের গল্পে মানুষের ন্যায্য অধিকার, সামাজিক বাস্তবতা, বৈষম্য, মানবিক মূল্যবোধ এবং সমাজের নানা অসঙ্গতির চিত্র তুলে ধরার চেষ্টা করা হয়েছে। নাটকটির মাধ্যমে দর্শকদের বিনোদনের পাশাপাশি সামাজিক সচেতনতা ও মানবিকতার বার্তা পৌঁছে দেওয়াই নির্মাণসংশ্লিষ্টদের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা নাটকটির সফলতা কামনা করেন এবং অভিনয়শিল্পী ও কলাকুশলীদের আন্তরিক প্রশংসা করেন।মেঘ ভেলা রিসোর্টের মনোরম প্রাকৃতিক পরিবেশে ‘অধিকার’ নাটকের উদ্বোধনী আয়োজনটি উপস্থিত দর্শক, শিল্পী ও অতিথিদের মধ্যে আনন্দ ও উৎসবের আবহ সৃষ্টি করে। অনুষ্ঠানের মধ্য দিয়ে নাটকটির যাত্রা শুরু হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।



ফেসবুকে আমরা