ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
শীতলক্ষ্যার তীব্র ভাঙনে ধসের মুখে কাপাসিয়া থানা কমপ্লেক্স গাইবান্ধার খোলাহাটীতে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশ রাজশাহী জেলা ট্রাফিক অফিসে এসপি নাঈমুল হাছানের বার্ষিক পরিদর্শন: দাপ্তরিক স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা: বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ তাহিরপুর উপজেলার পুরান লাউড় গ্রামের ৯৫০পিস ইয়াবা টেবলেট সহ আটক হলো তাহিরপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীকে হুমকি

মোরেলগঞ্জে বিএনপির কর্মীসভা ২০২৫ অনুষ্ঠিত

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, অক্টোবর ১৯, ২০২৫
  • 103 শেয়ার

মোঃ ফিরোজ আহমেদ।
মোরেলগঞ্জ প্রতিনিধিঃ

 

বাগেরহাটের মোরেলগঞ্জে,আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধানের শীষের প্রতীকে জনসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে “কর্মীসভা–২০২৫” অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় নব্বইরশি বাসস্ট্যান্ড সংলগ্ন মোরেলগঞ্জ মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা ও পৌর বিএনপির যৌথ আয়োজনে এ কর্মীসভার আয়োজন করা হয়।মোরেলগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি শহিদুল হক বাবুলের সভাপতিত্বে, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা বিএনপির নেতা ও বাগেরহাট-৩ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী কাজী খায়রুজ্জামান শিপন।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন , পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম, সামাদ হোসেন ফকির, ফকির রাসেল আল ইসলাম, মাসুদ খান চুন্নু, বিএনপি নেতা খান আতাউর রহমান,খ,ম বদিউজ্জামান বদি, আব্বাস মুন্সি, মতিউর রহমান বাচ্চু, উপজেলা মহিলা দলের সভাপতি শাহিনা পারভীন হ্যাপীসহ দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের প্রতীক “ধানের শীষ”কে বিজয়ী করতে তৃণমূল পর্যায়ে ঐক্য ও সংগঠন শক্তিশালী করার আহ্বান জানান।
এসময় প্রজেক্টরের মাধ্যমে রাষ্ট্রনায়ক তারেক রহমানের বিবিসি বাংলায় দেওয়া সাক্ষাৎকারের ভিডিও বার্তা প্রদর্শন করা হয়, যা কর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা যোগায়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে শিপন বলেন, “আমরা দলের মধ্যে শুদ্ধি অভিযান চালিয়ে কার্যকর নেতৃত্ব প্রতিষ্ঠা করবো। বিএনপি কোনো দুর্নীতিবাজের কাছে মাথা নত করবে না।” তিনি আরও বলেন, “আমরা সবসময় জনগণের পাশে আছি এবং রাজনৈতিক পরিস্থিতির যে কোনো পরিবর্তনকে সাহসিকতার সঙ্গে মোকাবিলা করবো।
সভায় বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গসংগঠনের প্রতিনিধিরা ধানের শীষের পক্ষে মাঠ পর্যায়ে কার্যকর প্রচার-প্রচারণা জোরদারের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

চাঁদাবাজির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন পৌর বিএনপির সভাপতি শিকদার ফরিদুল ইসলাম।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪