ঢাকা   ১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৩রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সময় ও প্রকৃতির মিলনক্ষণে নতুন অঙ্গীকার বিশ্বনাথে ৩ সাংবাদিক সংগঠনের যৌথ সভা অনুষ্ঠিত। দুবাইতে গ্রেফতার হওয়া সাবেক পুলিশের সাবেক (আইজিপি)দুবাইয়ে একটি আদালতে আগামী কাল জামিন আবেদন করা হবে নবীগঞ্জে আরএফএল কোম্পানির শ্রমিকে বেধড়ক দিয়ে টাকা পয়সা ছিনিয়ে নিয়ে আহত করে হাসপাতালে! মারধর ও ছিনতাইয়ের অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের! কক্সবাজারে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ, জড়িতদের শাস্তির দাবি মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসপি তাজুলের ঠাকুরগাঁওয়ে জিংক ব্রি ধান-১০২ শীর্ষক কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত বাঘাইছড়িতে নেটওয়ার্ক সংকটে জীবনের ঝুঁকি, আমগাছে উঠে অনলাইন হাজিরা প্রধান শিক্ষকের শাহজাদপুর উপজেলার যূবক ও ফরিদপুর পলিটেকনিক শিক্ষার্থী চট্টগ্রামে গিয়ে নিখোঁজ। সাংবাদিকদের পরামর্শ শুনলেন নবাগত পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন

মাদক ও সন্ত্রাস নির্মূলে পুলিশ-জনতা ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এসপি তাজুলের

okmedia56@gmail.com
  • প্রকাশিত : মঙ্গলবার, জুন ১৬, ২০২৬
  • 10 শেয়ার

রিপন রায়
প্রতিনিধি, বটিয়াঘাটা, খুলনা

 

​মাদক, ইভটিজিং, সন্ত্রাস, চুরি, ছিনতাই ও ডাকাতি বর্তমান সময়ের বড় চ্যালেঞ্জ উল্লেখ করে খুলনা জেলা পুলিশ সুপার তাজুল ইসলাম বলেছেন, ‘সমাজ থেকে এসব অপরাধ নির্মূল না করতে পারলে আমরা কেউ নিরাপদ নই। দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি সাধারণ মানুষকেও এগিয়ে আসতে হবে।’
​গত মঙ্গলবার (১৬ জুন) বিকেলে বটিয়াঘাটা থানা চত্বরে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
​তিনি আরও বলেন, ‘নিজেদের সুরক্ষা ও সুন্দর সমাজ গড়তে পুলিশ ও জনতাকে এক কাতারে শামিল হতে হবে। সম্মিলিত প্রচেষ্টা ছাড়া সমাজবিরোধী কার্যকলাপে লিপ্ত অপশক্তিকে রুখে দেওয়া কঠিন।’
​থানার অফিসার ইনচার্জ (ওসি) মারুফ হোসেনের সভাপতিত্বে ও স্বাগত বক্তব্যে অনুষ্ঠিত এই সমাবেশে সঞ্চালনা করেন থানার সেকেন্ড অফিসার এসআই রবি শংকর।
​সমাবেশে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা থানার ওসি (তদন্ত) শাহীনুর রহমান গোলদার, উপজেলা প্রেসক্লাবের সভাপতি প্রতাপ ঘোষ, সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার, উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, সদস্য সচিব খন্দকার ফারুক হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান এমডি খায়রুল ইসলাম খান জনি, জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি কামরুল ইসলাম।
​এছাড়া আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব বাহাদুর মুন্সী, যুগ্ম আহ্বায়ক লিটন হাওলাদার, ইউনিয়ন বিএনপি নেতা রুহুল মোমিন লিটন, মোল্লা ইমরান আহমেদ, আসাবুর রহমান হাওলাদার, পলাশ মহলদার, জামায়াত নেতা আল আমীন গোলদার, বিএনপি নেতা সুদীপ্ত মল্লিক।
​সাংবাদিকদের মধ্যে এস এম এ ভূট্টো, গৌরদাস ঢালী, আরিফুজ্জামান দুলু, শাওন হাওলাদার, গাজী তরিকুল ইসলাম, পরাগ রায়, রিপন রায়, সুদীপ্ত বিশ্বাস শুভ এবং মানবাধিকার কর্মী সরদার হাফিজুর রহমান হাফিজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ইউপি সদস্যা রত্না অধিকারী, অশোক কুমার মন্ডল ও কার্তিক মন্ডলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সমাবেশে অংশগ্রহণ করেন।

এ সম্পর্কিত আরো সংবাদ

ছাতকে শিক্ষার্থী আহত হওয়ার প্রতিবাদে সহপাঠীদের মানববন্ধন সেলিম মাহবুবঃ ছাতকে সড়ক দূর্ঘটনায় ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী নিহা জান্নাত ফাতেমা গুরুত্বর আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার দুপুরে ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের সামনে ছাত্র, ছাত্রী ও বিভিন্ন সামাজিক সংগঠনের আয়োজনে মানববন্ধন ও কর্মসূচি পালন করা হয়, ছাতক সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মনিরুজ্জামান’র সভাপতিত্বে ও সহকারী শিক্ষক অজয় কৃষ্ণ পাল’র পরিচালনায় অনুষ্টিত মানববন্ধনে ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শিক্ষক জিবেশ চক্রবর্তী, আবুল কালাম, সুব্রত দাস, লায়লা আঞ্জুমান আরা, তন্ময় চৌধুরী তপু, ১০ ম শ্রেণীর ছাত্রী শিক্ষার্থী উম্মে ফাতেমা স্পৃহা, দেবযানী রায়, ১০ ম শ্রেণীর ছাত্র সুজন বর্মন স্নেহ, এসময় শিক্ষার্থীদের সাথে ঐক্যমত পোষণ করে বক্তব্য রাখেন নিরাপদ ছাতক পৌর শহর ঐক্য পরিষদের আহবায়ক রিয়াজ আহমদ রাজু, যুগ্ম আহবায়ক, সাবেক কাউন্সিলর হাজি ছালেক মিয়া, সদস্য সচিব মাহবুবুর রহমান চৌধুরী স্বপন, ছাতক বাজার ব্যাবসায়ী ঐক্য পরিষদের সদস্য সচিব সাইদুল হক মধু, ঐক্যব্দ্ধ ছাতকের প্রতিষ্ঠাতা সদস্য, আইনজীবী সানী দাস, এসময় উপস্থিত ছিলেন ব্যাবসায়ী আমির জাহান, যুক্তরাজ্য প্রবাসী এবাদুর রহমান লিটন, রুমন আহমদ, জিয়াদ আহমদ, আশরাফুল হক খেলন, জয়নাল আবেদীন রফিকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে শিক্ষক প্রতিনিধি ও ছাতকের সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ছাতক শহরের নিরাপদ চলাচল, ফুটপাত দখল মুক্ত এবং অপ্রাপ্ত বয়স্ক, নেশাগ্রস্হ চালকদের হাত থেকে কোমলমতি শিক্ষার্থী, শিশু, পথচারী ও ব্যাবসায়ীসহ সাধারণ মানুষের নিরাপত্তার লক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহি উদ্দিন’র সাথে এক মতবিনিময় করেন তার কার্যালয়ে। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন আহত শিক্ষার্থীর উন্নত চিকিৎসার জন্য উপজেলা প্রশাসন পক্ষ থেকে তাৎক্ষণিক পাচঁ হাজার টাকা প্রধান করা হয়েছে। আগামী ২০ জুন ছাতক সচেতন নাগরিকদের সাথে এক আলোচনা সভার আহব্বান করা হয়েছে।

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪