ঢাকা   ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ । ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সিলেটে স্কুলছাত্রী অপহরণ: ব্রাহ্মণবাড়িয়ায় গৃহশিক্ষক গ্রেপ্তার, ছাত্রী উদ্ধার একই পেশা, একই পথ: প্রতিদ্বন্দ্বিতা, দ্বন্দ্ব ও মানবিক বাস্তবতার ব্যবচ্ছেদ তিস্তার পানির গতিপথ পরিবর্তনে জেগে ওঠা চরাঞ্চল পরিদর্শনে দুই মন্ত্রী শিহাটা বাজারে হেরোইন পাওয়ার অভিযোগে আটক কমল মিয়া, থানায় নিয়ে গেল পুলিশ রাজশাহী জেলা ট্রাফিক অফিসে এসপি নাঈমুল হাছানের বার্ষিক পরিদর্শন: দাপ্তরিক স্বচ্ছতা ও সেবার মান বাড়াতে কঠোর নির্দেশনা: বিশ্বম্ভরপুরে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভূট্টা উদ্ধার, গ্রেফতার ৫ তাহিরপুর উপজেলার পুরান লাউড় গ্রামের ৯৫০পিস ইয়াবা টেবলেট সহ আটক হলো তাহিরপুরে মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে সংবাদকর্মীকে হুমকি তানোরের কামারগাঁয় জামায়াত নেতা জুয়েল রানার উদ্যোগে হাপানিয়া গ্রাম উন্নয়ন প্রকল্পের শুভ সূচনা, উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবৃন্দ চুয়াডাঙ্গায় জীবননগর উপজেলা আইসিটি অফিসারের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আদিনা কলেজের আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন ইতিহাস বিভাগ

okmedia56@gmail.com
  • প্রকাশিত : রবিবার, নভেম্বর ৩০, ২০২৫
  • 111 শেয়ার

মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:

 

 

আজ ৩০ নভেম্বর রবিবার আদিনা ফজলুল হক সরকারি কলেজের আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্ট-২০২৫ ফাইনালে ইতিহাস বিভাগ ১-০ গোলে দর্শন বিভাগকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। প্রতিবছরের মতো এবারও আদিনা ফজলুল হক সরকারি কলেজে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে মোট ১০টি দল অংশগ্রহণ করে। একাদশ শ্রেণি, টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন, রানার আপ ও শ্রেষ্ঠ খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. সৈয়দ মোঃ মোজাহারুল ইসলাম ও সম্মানিত প্রধান অতিথি চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.বিপ্লব কুমার মজুমদার। আরোও উপস্থিত ছিলেন অত্র কলেজের সাবেক অধ্যক্ষ মোহাঃ শফিকুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর মোঃ ইমানুল হক, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ আসগার হোসেন, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক ড. মোঃ লুৎফর রহমান, কমিটির সদস্যবৃন্দ ও শিক্ষকবৃন্দ।

ফাইনাল খেলা পরিচালনা করেন রেফারি মানিক, রউফ ও সেলিম। ফাইনালে ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয় ইতিহাস বিভাগের পক্ষে ম্য্যাচের একমাত্র গোলদাতা মাসুম পারভেজ। ম্যান অব দি টুর্নামেন্ট নির্বাচিত হয় শাকিল।

এ সম্পর্কিত আরো সংবাদ

© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪