August 24, 2026, 1:29 am
শিরোনাম:
কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক বয়লার অপারেটর ক্লাব বিডি-র নির্বাচন ও সিলেট বিগ ট্যুর ২০২৬: প্রচারণায় তুঙ্গস্পর্শী উন্মাদনা সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল রিপেয়ার ও কম্পিউটার প্রশিক্ষণ ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া সেই প্রান্তের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন! চুয়াডাঙ্গায় কোটি টাকার চুল ছিনতাইয়ের ১২ ঘণ্টা পর সার্কিট হাউসের সামনে থেকে উদ্ধার সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ বেড়েছে সংগঠন, বাড়েনি সাংবাদিকতার মান সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, ছড়াকার,গল্পকার, নবীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা, দাবিতে সমাবেশ গণমিছিল স্মারকলিপি পেশ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চুয়াডাঙ্গায় চাঁদার টাকা না পেয়ে যুবককে কুপিয়ে জখমের অভিযোগ ঢাকায় রেফাড

Reporter Name

মোঃ মিনারুল ইসলাম,চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ফকিরপাড়া গ্রামের মোড় এলাকায় সিহাব মিয়া (২০) নামের এক যুবককে চাপাতি দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে একই এলাকার ইমরানের বিরুদ্ধে।

শুক্রবার (২১ই আগস্ট) বিকেলে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় সিহাবকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

আহত সিহাব মিয়া চুয়াডাঙ্গা পৌর এলাকার হাটকালুগঞ্জ গ্রামের মামুনের ছেলে। তিনি পেশায় ব্যাটারিচালিত ইজিবাইক মেরামতের কাজ করেন।

ভুক্তভোগীর পরিবারের দাবি, সম্প্রতি সিহাব বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন। এ বিষয়কে কেন্দ্র করে হাটকালুগঞ্জ এলাকার ইমান আলীর ছেলে ইমরান তার কাছে চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানানোর জেরেই সিহাবের ওপর হামলা চালানো হয়েছে বলে পরিবারের দাবি।

তবে হামলার পেছনে চাঁদা দাবি নাকি অন্য কোনো ঘটনা রয়েছে, তা পুলিশের তদন্তেই প্রকৃতভাবে জানা যাবে বলে জানিয়েছেন স্থানীয়রা।

আহত সিহাব মিয়া অভিযোগ করে বলেন, এক সপ্তাহ আগে ইমরান তাকে ফোন করে চাঁদা দাবি করেন। এ সময় ইমরান তাকে বলেন, ‘তুই তো বিদেশ যাবি, আমাকে তিন লাখ টাকা দিয়ে যা।’ এরপর আর কোনো কথা হয়নি।

শুক্রবার বিকেলে সিহাব ফুটবল খেলার উদ্দেশ্যে ইজিবাইকে করে দামুড়হুদা উপজেলার উজিরপুরে যাচ্ছিলেন। ফকিরপাড়া এলাকায় পৌঁছালে ইমরান ইজিবাইকটি থামিয়ে তাকে নিচে নামতে বলেন।

সিহাব নামতে না চাইলে ইমরান তার হাত ধরে জোরপূর্বক ইজিবাইক থেকে নামিয়ে নেন এবং কিছু কথা আছে বলে জানান। সিহাব তার কথা না শুনে আবার ইজিবাইকে ওঠার চেষ্টা করলে ইমরান দেশীয় অস্ত্র (চাপাতি) বের করে পেছন দিক থেকে তাকে এলোপাতাড়ি কোপাতে থাকেন।

এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান।

আহত সিহাবের দাদি সলে খাতুন বলেন, সিহাব বিদেশে যাচ্ছে,এ কারণে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করেন ইমরান। এরই জের ধরে শুক্রবার বিকেলে ফুটবল খেলতে যাওয়ার সময় সিহাবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করা হয়েছে। এর আগেও ইমরানের বিরুদ্ধে একাধিক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ রয়েছে বলেও দাবি করেন তিনি।

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. দেলোয়ার হোসেন বলেন, আহত অবস্থায় সিহাব মিয়াকে হাসপাতালে আনা হয়। তার বাম হাতে ধারালো অস্ত্রের দুটি আঘাত রয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার্ড করা হয়েছে।

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার পরিদর্শক (ওসি) শেখ মেসবাহ উদ্দিন বলেন, ঘটনাটি আমার জানা নেই।



ফেসবুকে আমরা