August 24, 2026, 1:31 am
শিরোনাম:
কক্সবাজারে ৩১ ভরি স্বর্ণালংকারসহ দুই চোরাচালানকারী আটক বয়লার অপারেটর ক্লাব বিডি-র নির্বাচন ও সিলেট বিগ ট্যুর ২০২৬: প্রচারণায় তুঙ্গস্পর্শী উন্মাদনা সাজেকে সেনাবাহিনীর উদ্যোগে মোবাইল রিপেয়ার ও কম্পিউটার প্রশিক্ষণ ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া সেই প্রান্তের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন! চুয়াডাঙ্গায় কোটি টাকার চুল ছিনতাইয়ের ১২ ঘণ্টা পর সার্কিট হাউসের সামনে থেকে উদ্ধার সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় এস্কাফ সিরাপ জব্দ বেড়েছে সংগঠন, বাড়েনি সাংবাদিকতার মান সুপরিচিত কবি, কথা-সাহিত্যিক, প্রাবন্ধিক, ছড়াকার,গল্পকার, নবীনগরে অজ্ঞাত গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত তোর মিটার নিয়ে যা, মোর মিটার দিয়ে যা, দাবিতে সমাবেশ গণমিছিল স্মারকলিপি পেশ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ফার্মেসিতে কাজ করে জিপিএ-৫ পাওয়া সেই প্রান্তের পাশে দাঁড়াল বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন!

Reporter Name

 

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

সংসারের অভাব আর অসুস্থ বাবার সেলাই মেশিনের সামান্য আয়ের সাথে লড়াই করে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছিলেন ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরের মেধাবী শিক্ষার্থী প্রান্ত দেবनाथ। তবে ভালো ফল করেও কলেজ ভর্তি ও পড়াশোনার খরচ চালানো নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছিল তার সামনে।

অবশেষে এই অদম্য মেধাবী শিক্ষার্থীর পাশে দাঁড়িয়েছে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসন।

এর আগে গত ২০/২১ আগস্ট জাতীয় কয়েকটি প্রিন্ট মিডিয়াতে ‘ফার্মেসি সামলে বইয়ে চোখ, প্রান্ত পেল জিপিএ ৫’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদটি বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তারিকুল ইসলামের নজরে আসে।

আজ ২৩ আগস্ট দুপুরে ইউএনওর রুমে এই চেক প্রদান করা হয়। এরপরই তিনি প্রান্তের পড়াশোনা চালিয়ে যাওয়ার দায়িত্ব নেন এবং তার সহায়তার হাত বাড়িয়ে দেন।

জানা যায়, অসুস্থ বাবার চিকিৎসার খরচ ও চার সদস্যের সংসার সামলানোর পাশাপাশি নিজের পড়াশোনার খরচ জোগাতে স্থানীয় একটি ফার্মেসিতে কাজ করতেন প্রান্ত দেবনাথ। কাজের ফাঁকেই চলেছে তার পড়াশোনা। শত প্রতিকূলতা জয় করে তার এই কৃতিত্বপূর্ণ ফলাফল এলাকায় বেশ প্রশংসিত হয়।

সংবাদ প্রকাশের পর ইউএনও মো. তারিকুল ইসলাম প্রান্তের এই সংগ্রামের গল্প জেনে তার পাশে দাঁড়ানোর ঘোষণা দেন এবং উচ্চশিক্ষার পথ সুগম করতে তাকে সহযোগিতা প্রদান করেন। উপজেলা প্রশাসনের এমন মানবিক পদক্ষেপে স্বস্তি প্রকাশ করেছেন প্রান্ত ও তার পরিবার।

প্রান্তের মতো সুবিধাবঞ্চিত ও মেধাবী শিক্ষার্থীরা সমাজের পৃষ্ঠপোষকতা পেলে দেশের একটি বড় সম্পদে পরিণত হতে পারে,এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুকে আমরা