November 7, 2026, 8:32 am
শিরোনাম:
বাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিবাংলাদেশ ভূমিহীন ও গৃহহীন হাউজিং লিমিটেডের প্রতিনিধি সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত আদালত পাড়ায় সাংবাদিক হেনস্তার ঘটনায় প্রশ্ন: আইনি পদক্ষেপ গ্রহণে অনীহা কেন? স্মার্ট ও আধুনিক ইউনিয়ন গড়ার প্রত্যয়ে হরিণাকুণ্ডুর রঘুনাথপুর ইউনিয়নে রাজু আহমেদের রেকর্ডভাঙা মোটরসাইকেল শোডাউন: সাধারণ মানুষের ঢল নাসিরনগরে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হলো ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ‎ ২২ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার আপন দুই ভাইবোন অবসরকালীন পরকীয়া ও সামাজিক বাস্তবতা: আফসানা আক্তার আফসুর বিস্ফোরক লেখা ঘিরে আলোচনা পাটগ্রাম সীমান্তে ৬১ বিজিবির অভিযানে ভারতীয় রুপি, ইয়াবা, মোটরসাইকেল ও নগদ অর্থসহ আটক ১ কালিগঞ্জ পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা সহ ১ নারী ও চোরাই সাইকেল সহ ১ জন যুবককে গ্রেফতার করেছেন। ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

২২ পিস ইয়াবা ও নগদ টাকা উদ্ধার, ঠাকুরগাঁওয়ে গ্রেপ্তার আপন দুই ভাইবোন

Reporter Name

মমিনুল ইসলাম, ঠাকুরগাঁও প্রতিনিধি:

 

ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকাসহ আপন দুই ভাইবোনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মোছা. বাবলি (২৬) ও মো. রুবেল রানা (৩২)। তাঁদের মধ্যে রুবেলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে ১১টি মামলা রয়েছে।

 

শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর থানার রোড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন ঠাকুরগাঁও সদর উপজেলার হরিহরপুর (হাজীপাড়া) এলাকার বাসিন্দা। তাঁদের বাবা ছোট বাবু ও মা মোছা. মেরিনা বেগম। পুলিশের দাবি, তাঁরা চায়ের দোকান পরিচালনার পাশাপাশি মাদক কেনাবেচার সঙ্গে জড়িত ছিলেন।

 

অভিযানকালে তাঁদের কাছ থেকে ২২ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবলির চুলের খোঁপার ভেতর থেকেও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার রুবেল রানার বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ১১টি মামলা রয়েছে।

 

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে জেলা গোয়েন্দা পুলিশ।



ফেসবুকে আমরা