মোঃ নাজিম উদ্দিন ভোলা প্রতিনিধি
ভোলা লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের গত কয়েক দিন ধরে রমাগঞ্জ ইউনিয়নের কর্তার হাট বাজার টু _ রায় চাঁদ বাজার পর্যন্ত রাস্তার দুই পাশের সরকারি গাছ কাটার অভিযোগে বিএনপির যুবদলের নেতা সভাপতির পদ হারালেন। এরপর উঠে এসেছে আরেক নতুন নাম রমাগঞ্জ ইউনিয়নের বিএনপির সেক্রেটারী মোঃ খাইরুল ইসলাম কাঞ্চন এর বিরুদ্ধে গাছ কেটে নেওয়ার জোরালো অভিযোগ। সাধারণ মানুষের মনের মধ্যে প্রশ্ন থেকে যায় আসলে কি এদের এতো সাহস অসলো কোথা থেকে। নাকি এর পিছনে রয়েছে বড়ো কোন নেতা ভূইয়ারা। গাছ কাটার বিষয় এলাকায় চলছে বিভিন্ন ধরনের স্লোগান। একপর্যায়ে তদন্ত কমিটি গঠন করা হয়।আজ বৃহস্পতিবার দুপুরে তদন্ত কর্মকর্তা সরজমিনে গিয়ে পরিদর্শন করেন। তদন্ত কমিটি প্রধান বলেন সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীরা বেরিয়ে আসবে বলে আশা করি