August 20, 2026, 8:01 pm
শিরোনাম:
এমপি দিপু ভুঁইয়ার পক্ষ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার কে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন / সিয়াম খাঁন ঝিনাইদহে মহিলা কলেজ পাড়ায়,বন্ধুর হাতে, বন্ধু খুন  শাল্যে আদর্শ দাখিল মাদ্রাসায় আমের চারা বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ দাউদ পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম ভুইয়ার পক্ষ থেকে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে তার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত নরসিংদী সদর চিনিশপুরে ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত। টান বাজারে পৌনে এক কোটি টাকার নিষিদ্ধ চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস!  সাতক্ষীরার কালীগঞ্জে সাইবার দলের কমিটি ঘোষণা সভাপতি নির্বাচিত হলেন নলতার কৃতি সন্তান শেখ আব্দুল আজিজ সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুফান, সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রবি।  রিলাক্স আবাসিক হোটেলে ডিবির অভিযান, গ্রেপ্তার ১২ *মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত করায় অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক লেখক ঐক্য ফোরাম* *নিজস্ব প্রতি হরিণাকুণ্ডুতে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর বিভিন্ন উপজেলার খাল-বিলে নিষিদ্ধ চাইনা রিং জাল দিয়ে অবাধে মাছ শিকার 

Reporter Name

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

 

নওগাঁর বদলগাছী উপজেলার বিভিন্ন খাল-বিলে নিষিদ্ধ ‘চায়না দুয়ারী’ বা রিং জাল দিয়ে অবাধে মাছ শিকারের অভিযোগ উঠেছে।

এসব জালে নির্বিচারে ছোট-বড় দেশীয় প্রজাতির মাছ ধরা পড়ায় হুমকির মুখে পড়ছে স্থানীয় জলজ জীববৈচিত্র্য।

বুধবার (১৯ আগস্ট) উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে উপজেলার আবাদপুর বিল ও ফতেজঙ্গপুর এলাকার বিভিন্ন মাঠে অভিযান চালিয়ে প্রায় ২৫ থেকে ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ করা হয়। পরে জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

এর আগে সোমবার (১৭ আগস্ট) সরেজমিনে উপজেলার সদর ইউনিয়নের ফতেজঙ্গপুর ও আবাদপুর বিল এলাকায় গিয়ে খালের পানিতে এসব জাল পেতে মাছ ধরার দৃশ্য দেখা যায়। স্থানীয়দের ভাষ্য, সহজে বেশি মাছ ধরার আশায় অনেকেই এ ধরনের জালব্যবহার করছেন।

বিশেষ করে বর্ষা মৌসুমে মাছের প্রজনন বৃদ্ধি পাওয়ায় এ জালের ব্যবহারও বেড়ে যায়। স্থানীয় জেলেরা জানান, চায়না দুয়ারী জালের ফাঁদে খালের ছোট-বড় প্রায় সব ধরনের মাছই আটকা পড়ে। এভাবে নির্বিচারে মাছ ধরা অব্যাহত থাকলে ভবিষ্যতে দেশীয় মাছের সংকট দেখা দেওয়ার পাশাপাশি স্থানীয় জেলেদের জীবিকাও হুমকির মুখে পড়বে।

অভিযানকালে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশরাত জাহান ছনি, উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায়, মৎস্য অফিসের কর্মকর্তারা, থানা পুলিশের সদস্য ও গণমাধ্যমকর্মীরা।

উপজেলা মৎস্য কর্মকর্তা শিল্পী রায় বলেন, মৎস্য অধিদপ্তরের সংশ্লিষ্ট আইনের আওতায় চায়না দুয়ারী জাল নিষিদ্ধ।

এ জাল জলজ জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি। জালের ব্যবহার বন্ধে এর আগেও উপজেলা প্রশাসনের সহযোগিতায় বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের জালের ব্যবহার শূন্যের কোঠায় নামিয়ে আনতে মৎস্য অধিদপ্তরের কার্যক্রম অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান ছনি বলেন, চায়না দুয়ারী জালের ব্যবহার বন্ধে একাধিকবার অভিযান পরিচালনা করা হয়েছে। নিষিদ্ধ এ জালের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা