মোস্তফা মিয়া নরসিংদী
নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়ন বিএনপির ৪ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চিনিশপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা বিএনপির ক্রীড়া সম্পাদক ও চিনিশপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আওলাদ হোসেন মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চিনিশপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব জনাব রফিকুল ইসলাম সরকার।
৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জনাব শহিদুল ইসলাম সরকার-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মাহবুব উদ্দিন ভূঁইয়া-এর সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মাজহারুল হক টিটু, আমজাদ হোসেন ভূঁইয়া, জাহাঙ্গীর আলম, জহিরুল হক মেম্বার, বিল্লাল হোসেন, তৌহিদ উদ্দিন ভূঁইয়া ও মাসুম ভূঁইয়াসহ ৪ নম্বর ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।সভায় দলের সাংগঠনিক কার্যক্রমকে আরও শক্তিশালী ও গতিশীল করা, তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করা এবং ওয়ার্ড পর্যায়ে বিএনপির সাংগঠনিক কার্যক্রম জোরদারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
বক্তব্যে আওলাদ হোসেন মোল্লা বলেন, আগামীতে চিনিশপুর
ইউনিয়নকে সুন্দর ও আধুনিক ইউনিয়ন পরিষদ হিসেবে গড়ে তুলতে চান তিনি।তিনি সকলের দোয়া ও ভালবাসায় আগামীতে চেয়ারম্যান প্রার্থী হতে যাচ্ছে, তিনি সকল নেতা কর্মীদের মাঝে এই মেসেজ পৌঁছে দেন।