August 22, 2026, 11:45 pm
শিরোনাম:
কলকাতায় অগ্নিকাণ্ড: সাংবাদিক দেবাশীষসহ ৫ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর বিশ্বনাথে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের ১৬২ জনের বিরুদ্ধে মা ম লা মদনে দ্বিতীয় বিবাহ করায় বিষ পানে স্ত্রীর আত্নহত্যা,  মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এমপি ইকরামুল বারী টিপুর মতবিনিময় নওগাঁর বদলগাছীতে পাখি নামে এক ব্যক্তির শরীরে পেট্রোল ছুড়ে আগুন দেওয়ার অভিযোগ  লালমোহন উপজেলার কলেজে চলছে ভর্তির প্রতিযোগিতা। নড়াইলে গাজা সহ যুবক গ্রেফতার ভ্রাম্যমান আদালতে ৪ মাসের সা জা ৫০০ টাকা জরিমানা।  নড়াইলে নিখোঁজের হওয়া শিশুর লাশ নদী থেকে উদ্ধার ।  রাজধানীতে টাঙ্গাইলের প্রকাশনা সংস্থা ছায়ানীড়ের প্রকাশনা ও সংবর্ধনা অনুষ্ঠান ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ! 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নিয়োগ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া! 

Reporter Name

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের ৫৯ নং ফরদাবাদ উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় এলাকাবাসীর মধ্যে তীব্র চাঞ্চল্য ও মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

নবগঠিত এই কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন ফরদাবাদ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক এবং বাঞ্ছারামপুর উপজেলা আওয়ামী যুবলীগের নতুন কমিটির প্রত্যাশিত শিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক মো. কামরুল হাসান।

স্থানীয়দের একাংশের অভিযোগ, নবনিযুক্ত সভাপতি মো. কামরুল হাসানের বিরুদ্ধে ইতিপূর্বে একটি মামলা রয়েছে। এছাড়া এলাকার কয়েকজন প্রভাবশালী রাজনৈতিক নেতা পর্দার আড়ালে থেকে তাকে এই দায়িত্বে এনেছেন বলেও অভিযোগ তুলেছেন তারা।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন এলাকাবাসী বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের কমিটির সভাপতি পদে এমন নিয়োগের বিষয়টি শিক্ষার পরিবেশের জন্য উদ্বেগের সৃষ্টি করতে পারে। আমরা দ্রুত এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানাচ্ছি।”

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন রাজনৈতিক নেতাদের সাথে নবনিযুক্ত সভাপতির ছবি ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে স্থানীয় মহলে আলোচনা আরও বৃদ্ধি পেয়েছে।

এ বিষয়ে অভিযুক্ত মো. কামরুল হাসান সাংবাদিকদের জানান, অতীতে তিনি দলীয় রাজনীতির সাথে যুক্ত থাকলেও বর্তমান পরিস্থিতি ও মামলার বিষয় সম্পর্কে তার স্পষ্ট জানা নেই। এলাকার সাধারণ মানুষ তাকে এই দায়িত্ব দিয়েছে বলে তিনি উল্লেখ করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর-নাহার বেগম বলেন, “বিষয়টি আমাদের পুরোপুরি জানা ছিল না। গ্রামবাসী উনাকে সভাপতি হিসেবে নির্বাচিত করেছেন। উনাদের রাজনৈতিক পদ-পদবি আছে কি না, সে বিষয়ে আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই।”

বাঞ্ছারামপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা আব্দুল আজিজ এ প্রসঙ্গে জানান, এ বিষয়ে কোনো ধরনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত সাপেক্ষে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ের শিক্ষার মান ও স্বাভাবিক পরিবেশ বজায় রাখাই প্রধান অগ্রাধিকার।

বাঞ্ছারামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন, অভিযোগ সত্য প্রমাণিত হলে প্রয়োজনীয় নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

বিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ অক্ষুণ্ণ রাখতে দ্রুত এই বিষয়ের যথাযথ তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।



ফেসবুকে আমরা