November 6, 2026, 6:07 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিলেটের ওসমানী বিমানবন্দরে আগুনের সূত্রপাত কীভাবে

Reporter Name

 

মোঃ আব্দুর রব :

সিলেট বিভাগীয় প্রধান

রোববার মধ্যরাতে হঠাৎ আগুন লেগে যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক ব্মিানবন্দরে। মূহয়র্তেই ছড়িয়ে পড়ে আগুন। এতে বিমানবন্দরজুড়ে দেখা দেয় আতঙ্ক।

তবে দ্রুততম সময়ে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসায় বড় ধরণের কোন ক্ষয়ক্ষতি হয়নি। রক্ষা পেয়েছে গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর এ স্থাপনা।

প্রশ্ন ওঠেছে আন্তর্জাতিক বিমানবন্দরের মতো এতো গুরুত্বপূর্ণ একটি স্থাপনায় অগ্নিকান্ডের ঘটনা ঘটল কীভাবে? বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন ওঠেছে।

এ প্রসঙ্গে আর্মড পুলিশ ব্যাটেলিয়ান (এপিবিএন) সিলেটের অধিনায়ক ও এডিশনাল ডিআইজি এআরএম আরিফ বলেন, এখনও অগ্নিকান্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না।

ফায়ার সার্ভিসের রিপোর্ট পাওয়ার পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে।

তবে আমাদের ধারণা বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে। মিনটি হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, অগ্নিকান্ডে ইমিগ্রেশন সার্ভার রুমের এসি ফ্রিজসহ সব আসবাব পুড়ে গেছে। তবে বড় ধরণের ক্ষতি হয়নি। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

রোববার রাত ১১ টার পরে সার্ভার রুমের দুতলায় হঠাৎ এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

ওসমানী বিমানবন্দরের পরিচালক হাফিক আহমদ বলেন, বিমানবন্দরের সব ফ্লাইট শেষ হওয়ার পরই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফলে এতে ফ্লাইটে কোন ব্যাঘাত হয়নি।

সিলেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কুতুবউদ্দিন জানান, তাৎক্ষণিক খবর পেয়ে দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এরাইভাল ইমিগ্রেশনের (কাস্টমসের উপরের তলা) সার্ভার রুম থেকে আগুনের সূত্রপাত হয়।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পূর্ণ নির্ধারণ করা না গেলেও প্রাথমিকভাবে প্রায় ১ কোটি টাকার ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।



ফেসবুকে আমরা