ইব্রাহিম মিঞা, হরিণাকুণ্ডু (ঝিনাইদহ) প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার অধিবাসীদের রাজধানী ঢাকার সাথে যাতায়াত আরও সহজ, দ্রুত ও আরামদায়ক করতে আজ থেকে আনুষ্ঠানিকভাবে চালু হচ্ছে স্বনামধন্য ‘পূর্বাশা পরিবহন’-এর নতুন বাস রুট।
প্রাথমিকভাবে এই রুটে প্রতিদিন দুটি করে বাস নিয়মিত চলাচল করবে। হরিণাকুণ্ডুর জোড়াদহ থেকে ছেড়ে যাওয়া এবং ঢাকা (আব্দুল্লাহপুর ও সায়েদাবাদ) থেকে ফেরার সুনির্দিষ্ট সময়সূচী নিচে দেওয়া হলো:
জোড়াদহ (হরিণাকুণ্ডু) থেকে ছাড়ার সময়সূচী:
ঢাকা (আব্দুল্লাহপুর) থেকে ছাড়ার সময়সূচী:
ঢাকা (সায়েদাবাদ) থেকে ছাড়ার সময়সূচী:
স্থানীয় বাসিন্দারা জানান, নতুন এই রুট চালু হওয়ার ফলে হরিণাকুণ্ডু ও আশপাশের এলাকার মানুষের ঢাকায় যাতায়াতে দুর্ভোগ অনেকাংশে কমবে। নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে পূর্বাশা পরিবহন কর্তৃপক্ষ যাত্রীসেবায় তাদের সর্বোত্তম প্রচেষ্টা বজায় রাখার প্রতিশ্রুতি দিয়েছে।