মো ইব্রাহিম মিয়া হরিণাকুন্ডু থানা প্রতিনিধি, ঝিনাইদহ সদর।
ঝিনাইদহে কোটচাঁদপুরে বিশেষ অভিযানে সেবনরত অবস্থায় গ্রেপ্তার তিনজনকে এক বছরের সশ্রম কারাদণ্ড ৩ জনকে ১০০০ টাকা করে অর্থদণ্ড দিয়েছে আদালত।
ডোপ টেস্টে মাদক গ্রহণের প্রমাণ পাওয়ায় তাদের এই দন্ড দেওয়া হয়।
সোমবার (২)নভেম্বর কোটচাঁদপুর মডেল থানা পুলিশের পাঠানো প্লাশ রিপোর্টে এ তথ্য জানানো হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন -কোটচাঁদপুর বাজার পাড়ার ইসরাইল হোসেন (৪০),সিনেমা হল পাড়ার সোহান (৩৩),এবং বড়বামনদহ গ্রামের শাকিব খান (২৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৫ অক্টোবর বিশেষ অভিযান চালিয়ে মাদক সেবনরত অবস্থায় গ্রেফতার করা হয়।পরে ডোপ টেস্টে ফলাফল পজিটিভ আশায় তাদের সংক্ষিপ্ত বিচার আদালতে উপস্থাপন করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ -এর ৩৬(১)ধারার সারণির ১৬ ও ২১ নম্বর ক্রমে অপরাধ প্রমাণিত হওয়ায় আদালত প্রত্যেককে ১ বছর সশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা করে অর্থদণ্ড দেন, পরবর্তী আইনি প্রক্রিয়া শেষে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, মাদক নির্মূল অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।