August 19, 2026, 4:58 pm
শিরোনাম:
শ্রীপুরে গহিন জঙ্গলে অভিযান চালিয়ে ৬ ড্রাম দেশীয় চোলাই মদ উদ্ধার আটক-৩ জন । নওগাঁর বিভিন্ন উপজেলার খাল-বিলে নিষিদ্ধ চাইনা রিং জাল দিয়ে অবাধে মাছ শিকার  চুয়াডাঙ্গায় প্রান্তিক পেশাজীবীদের জীবনমান উন্নয়নে ১০ দিনব্যাপী ‘সফট স্কিলস’ প্রশিক্ষণ শুরু বিলাইছড়িতে বিকাশে ভুল নম্বরে পাঠানো টাকা পুনরুদ্বার করল পুলিশ  হোস্ট-রোহিঙ্গা সম্প্রীতির বার্তা ছড়িয়ে নাইক্যংখালীতে প্রাণবন্ত আয়োজন ব্রাহ্মণবাড়িয়ায় ‘প্রয়াস’ নিরাময় কেন্দ্র থেকে মাদকাসক্তদের পলায়ন, এলাকায় চরম আতঙ্ক!  টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযান: বিদেশি ২টি আগ্নেয়াস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ উদ্ধার রাবেতা ধেচুয়াপালংয়ের নুর ফাতেমা ১০হাজার ইয়াবাসহ আটক। সাতক্ষীরায় জেলা স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টেকনাফে ১ লাখ ইয়াবাসহ সিএনজি চালক গ্রেপ্তার, র‌্যাবের অভিযানে মাদক জব্দ

Reporter Name

আবু মুসা,নিজস্ব প্রতিবেদক,

 

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজি অটোরিকশাসহ সোলতান আহমদ (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

র‌্যাব-১৫ জানায়, বাংলাদেশ সরকারের জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ও অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সহায়তায় র‌্যাব-১৫, সিপিসি-১ (টেকনাফ ক্যাম্প) এ অভিযান পরিচালনা করে।

র‌্যাবের তথ্য অনুযায়ী, গত ১৭ আগস্ট ২০২৬ বিকেল আনুমানিক ৪টা ১০ মিনিটে টেকনাফ থানাধীন শাপলা চত্বর বাজার এলাকায় অবস্থানকালে র‌্যাব সদস্যরা জানতে পারেন, এক ব্যক্তি সিএনজি অটোরিকশাযোগে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে হ্নীলা ইউনিয়নের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে দিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন।

এর ভিত্তিতে বিকেল ৪টা ৫০ মিনিটে হ্নীলা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের উলুচামারী সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন নূর সাদিয়া স্টোরের সামনে পাকা সড়কে চেকপোস্ট স্থাপন করা হয়। পরে বিকেল আনুমানিক ৫টা ৫ মিনিটে উলুচামারী দিক থেকে আসা একটি সন্দেহভাজন সিএনজি অটোরিকশাকে থামার সংকেত দেওয়া হলে চালক পালানোর চেষ্টা করেন।

র‌্যাব সদস্যরা স্থানীয় সাক্ষীদের সহযোগিতায় সিএনজি চালককে আটক করে বিধি মোতাবেক তার দেহ ও অটোরিকশায় তল্লাশি চালান। এ সময় সিএনজির যাত্রী বসার সিটের পেছনে বিশেষভাবে রাখা একটি বস্তা থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটিও জব্দ করা হয়।

গ্রেপ্তার সোলতান আহমদ (৩৮) টেকনাফের হ্নীলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব রংগীখালী (লামাপাড়া) এলাকার মৃত আবুল কালামের ছেলে।

র‌্যাব জানায়, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে টেকনাফ মডেল থানায় নিয়মিত মামলা করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে র‌্যাবের কঠোর ও আপসহীন অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।



ফেসবুকে আমরা