November 6, 2026, 7:41 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পানছড়িতে ওএমএসের চাল-আটা ওজনে কম দেওয়ার অভিযোগ

Reporter Name

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ির পানছড়িতে বন্যাকবলিত ও নিম্নআয়ের মানুষের জন্য সরকার নির্ধারিত মূল্যে বিক্রি করা ওএমএসের (ওপেন মার্কেট সেল) চাল ও আটা ওজনে কম দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মেসার্স জামান এন্ড ব্রাদার্সের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় ক্রেতারা।

সোমবার (১৭ আগস্ট ২০২৬) সকালে পানছড়িতে ওএমএসের চাল ও আটা বিক্রির সময় কয়েকজন ক্রেতার প্যাকেট ওজন করে এ অভিযোগের সত্যতা সরেজমিনে যাচাই করা হয়। এ সময় ৫ কেজি ওজনের চাল ও আটার প্যাকেটে ২০০ থেকে ৫০০ গ্রাম পর্যন্ত কম পাওয়া গেছে বলে অভিযোগ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন ক্রেতা বলেন, “আমরা গরিব মানুষ। সরকার কম দামে চাল-আটার ব্যবস্থা করেছে। কিন্তু ৫ কেজি চাল বা আটা কিনে বাড়িতে গিয়ে দেখি ওজনে কম। প্রতি প্যাকেটে ২০০ থেকে ৩০০ গ্রাম পর্যন্ত কম দেওয়া হচ্ছে। অভিযোগ করলে বলা হয়, গোডাউন থেকেই কম আসে। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেওয়া দরকার।

অভিযোগের বিষয়ে মেসার্স জামান এন্ড ব্রাদার্সের মালিক মো. নুরুজ্জামান বলেন, “খাদ্য গোডাউন থেকে প্রতি বস্তায় ১ থেকে ৩ কেজি পর্যন্ত কম দেওয়া হয়। এ কারণেই গ্রাহকদেরও কম দিতে হচ্ছে।

তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে পানছড়ি উপজেলা ওসি-এলএসডি (ভারপ্রাপ্ত) মো. গোলাম মোস্তফা বলেন, “বস্তায় চাল কম থাকার কোনো সুযোগ নেই।

এদিকে সরকারি খাদ্য সহায়তার চাল ও আটা নির্ধারিত পরিমাণে বিতরণ হচ্ছে কি না, তা দ্রুত তদন্ত করে দেখার দাবি জানিয়েছেন স্থানীয় ক্রেতারা। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও দাবি জানান তারা।



ফেসবুকে আমরা