November 6, 2026, 9:55 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মদনে পূর্বশত্রুতার জেরে দুই পক্ষের তুমুল সংঘর্ষ, নারীসহ আহত ২৪.

Reporter Name

 

মোঃ আলম খান, নেত্রকোনা প্রতিনিধি:

নেত্রকোনার মদনে পূর্বশত্রুতার জের ধরে দুই প্রতিবেশী পরিবারের লোকজনের মধ্যে তুমুল সংঘর্ষে নারীসহ অন্তত ২৪ জন আহত হয়েছেন। রোববার (১৬ আগস্ট) দুপুরে উপজেলার ৬ নং তিয়শ্রী ইউনিয়নের কাওয়ালী বিন্নি গ্রামের সড়কের পাশে এ সংঘর্ষের ঘটনা ঘটে। প্রায় ৩৫ মিনিট ধরে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও তুমুল সংঘর্ষ চলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, কাওয়ালী বিন্নি গ্রামের নজরুল ও প্রতিবেশী জাহাঙ্গীরের পক্ষের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। ঈদুল ফিতরের সময় গরু জবাই এবং একটি শিশুকে ঘিরে সৃষ্ট ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ আরও বাড়ে।

রোববার দুপুরে নজরুলের পক্ষের সেকুল মিয়া ফতেপুর হাটশিরা বাজার থেকে বাড়ি ফেরার পথে জাহাঙ্গীরের পক্ষের লোকজন তাকে পথরোধ করে ধাওয়া দেন বলে অভিযোগ রয়েছে। পরে বিষয়টি নিয়ে দুই পক্ষের লোকজন তুমুল সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের নারীসহ ২৪ জন আহত হন।
আহতদের মধ্যে রয়েছেন,শাস্তুরা, কামাল, নজরুল, আতিউর রহমান, মোফাজ্জল, রবুল, সেকুল, আব্দুল হেকিম, জামাল, বাবলু, রাইস উদ্দিন, কামাল, টিপু, লালন, বিপুল, রকি, জুলহাস, মোরশেদ ও বাক্কা এবং আর অনেকেই আহতদের কয়েকজনকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য কয়েকজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

অন্যরা স্থানীয় পল্লিচিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে। স্থানীয়রা জানান, দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ মীমাংসার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। প্রশাসনের হস্তক্ষেপেও বিরোধের স্থায়ী সমাধান হয়নি বলে দাবি করেন তারা। ৬ নং তিয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান বলেন, ‘কাওয়ালী বিন্নি গ্রামের সংঘর্ষের ঘটনাটি অত্যন্ত নিন্দনীয়। বিষয়টি মদন থানা পুলিশকে অবহিত করা হয়েছে। মদন থানার ওসি (তদন্ত) অসীম কুমার বলেন, ‘সংঘর্ষের খবর পেয়ে হাসপাতালে যাচ্ছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।



ফেসবুকে আমরা