August 17, 2026, 9:07 pm
শিরোনাম:
আনন্দ ভ্রমণ কিংবা ঘুরতে আসুন বিশ্ব ঐতিহ্যময় হযরত খানজাহান আলীর পূর্ণভূমি বাগেরহাটে কাপ্তাই প্রেসক্লাবের নতুন কমিটি : নেতৃত্বে কবির ও ঝুলন  কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী আইনে মামলা, গ্রেপ্তার ১,এজাহারে ১৪ জনের নাম, অজ্ঞাত আরও ৮–১০ জন প্রতিবন্ধীদের মাঝে এমপি রুহুল আমিনের হুইলচেয়ার বিতরণ বন্ধুর চিকিৎসায় ভারতে গিয়ে দুই বন্ধুরই মৃত্যু, নড়াইলের ইজিবাইক ও মোটর সাইকেল এর সংঘর্ষে ঝরে গেল ১পথচারী কৃষকে প্রাণ।   অনলাইনে চলছে জমজমের পানি বিক্রি, কতটুকু সঠিক জমজমের পানি নাকি ভেজাল পন্য পাকুন্দিয়া পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক আমিনুল হক বুলবুল এর প্রয়াণ হাকিকুল ইসলাম খোকন, ফিলাডেলফিয়ায় হার্ভার্ডের সাবেক আইটি আর্কিটেক্ট মাহবুব রহমানের প্রয়ান  প্রায় চার বছরের অপেক্ষার অবসান: টাইমস স্কয়ারের দুটি হোটেলে প্রথম ইউনিয়ন চুক্তি স্বাক্ষরিত
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার 

Reporter Name

 

উজ্জ্বল কুমার নওগাঁ জেলা প্রতিনিধিঃ

নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও যুবলীগ নেতা মাসুদুর রহমান এবং ধামুইরহাট উপজেলা ছাত্রলীগের সহসভাপতি বাবুকে পুলিশ গ্রেফতার করেছে।

সন্ত্রাস বিরোধী আইনে ১৫ আগস্ট শনিবার দুপুর ১ টার দিকে উপজেলার কুঞ্জবন বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।পুলিশ জানান, গ্রেফতারকৃত মোঃ মাসুদুর রহমান প্রামাণিক মাসুদ (৪৫) উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য।

তিনি উপজেলার খাজুর ইউনিয়নের বলরামপুর গ্রামের মোঃ জসিম উদ্দিন প্রামাণিকের ছেলে। ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওমর ফারুক বলেন, মোঃ মাসুদুর রহমান মাসুদকে সন্ত্রাস বিরোধী আইন ২০০৯-এ গ্রেফতার করে আদালতে প্রেরন করা হয়েছে।

জানা গেছে,গত দু’বছরে তিনি এ পর্যন্ত অন্তত ৪ বার বিভিন্ন মামলায় গ্রেফতার হন। এর আগের ৩টি মামলায় উচ্চ আদালত থেকে তিনি জামিনে ছিলেন বলে তার পরিবারের সদস্যরা জানান।

এছাড়াও জেলার ধামুইরহাট থানা পুলিশ জানান, উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি নুর আলম বাবুকে ১৪ আগস্ট শুক্রবার রাতে উপজেলা শহর থেকে গ্রেফতার করা হয়েছে। ছাত্রলীগের এই নেতার বিরুদ্ধে থানায় বিস্ফোরক মামলা রয়েছে বলে পুলিশ জানায়।



ফেসবুকে আমরা