August 15, 2026, 4:51 pm
শিরোনাম:
সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ নওগাঁর মহাদেবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান যুবলীগ নেতা মাসুদসহ দু’জন গ্রেফতার  মফস্বল সাংবাদিকদের ঐক্যের লড়াইয়ে আহমেদ আবু জাফর,দেড় দশকের সাংগঠনিক পথচলায় অধিকার, নিরাপত্তা ও মর্যাদার দাবি বেলাবোতে মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে আলোচনা সভা ও দোয় দেশ ট্রাভেলস ট্যুরসের নতুন যাত্রা, ভ্রমণে বিশ্বাস ও সেবায় আস্থার প্রত্যয় বগুড়ায় খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে ছাত্রদলের দোয়া মাহফিল অনুষ্ঠিত  নড়াইলে সাবেক ৩ বারে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা ও বিএনপি’র চেয়ারপারসন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিক পালিত প্রবাসীদের অধিকার রক্ষায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সংসদ ১০১ টিম আত্মপ্রকাশ  চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের হাতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ২ দেবগ্রামে গ্রাম্য ঐক্যে অভিনব ‘সভাপতি’ নির্বাচন অনুষ্ঠিত! 
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দেবগ্রামে গ্রাম্য ঐক্যে অভিনব ‘সভাপতি’ নির্বাচন অনুষ্ঠিত! 

Reporter Name

 

সাধন সাহা জয়,ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

কাগজে-কলমে নাম দেওয়া হয়েছে ‘দেবগ্রাম আর্থ-সামাজিক উন্নয়ন পরিচালনা কমিটি’। গ্রামের যাবতীয় উন্নয়ন কাজ ও সামাজিক বিষয় পরিচালনার জন্য এই সভাপতি পদের নির্বাচন অনুষ্ঠিত হলেও এর নেপথ্যের বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। মূলত আসন্ন পৌর নির্বাচনে গ্রামের একক প্রার্থী ও মেয়র পদ নিশ্চিত করতে ঐক্যের ভোটগ্রহণ করেছে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার দেবগ্রামের মানুষ।

 

দীর্ঘ প্রায় ছয় মাসের চেষ্টার পর শনিবার দিনব্যাপী এই সভাপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলে।

 

আখাউড়ার দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গ্রামের ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, অতীতে দেবগ্রাম থেকে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পৌর মেয়র পদে একাধিক ব্যক্তি নির্বাচিত হলেও সাম্প্রতিক সময়ে নানা কারণে গ্রামের মধ্যে ঐক্য না থাকায় কাঙ্ক্ষিত ফলাফল ধরে রাখা সম্ভব হয়নি। এসব দিক মাথায় রেখেই এবার গ্রামটি ঐক্য ধরে রাখার ব্যাপারে মরিয়া হয়ে ওঠে।

 

গত মে মাস থেকে এই নির্বাচন নিয়ে তোড়জোড় শুরু হয়। দেবগ্রাম পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে দফায় দফায় বৈঠকের পর একজন প্রধান নির্বাচন কমিশনার নিয়োগ করা হয় এবং তফসিল ঘোষণা শেষে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এবারের নির্বাচনে সভাপতি পদে তিন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন—শেখ আমজাদ হোসেন বাবু, মো. ফয়েজ আহমেদ এবং রুহুল আমিন খান সুমন।

 

নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের এক ভোটার জানান, কাগজে-কলমে এটিকে সামাজিক উন্নয়ন কমিটির নির্বাচন বলা হলেও মূল লক্ষ্য হলো নির্বাচিত সভাপতিকে আসন্ন মেয়র নির্বাচনে গ্রামের একক প্রার্থী হিসেবে দাঁড় করানো এবং শতভাগ ভোট নিশ্চিত করে বিজয়ী করে আনা।

 

প্রতিদ্বন্দ্বী প্রার্থী ফয়েজ আহমেদ জানান, গ্রামের সবাই মিলে যে ঐক্যের উদ্যোগ নিয়েছে, তিনি তারই অংশ হিসেবে সভাপতি পদে লড়ছেন এবং জিতলে গ্রামবাসীর প্রত্যাশা পূরণে কাজ করবেন। আরেক প্রার্থী আমজাদ হোসেন বাবু জানান, সকাল থেকেই ভোটারদের মাঝে উৎসবের আমেজ বিরাজ করছে এবং তিনি জয়ের ব্যাপারে বেশ আশাবাদী। প্রার্থী রুহুল আমিন খান বলেন, গ্রামের ঐক্যের স্বার্থেই সবাই একমত হয়ে এই ভোটাভুটিতে অংশ নিয়েছেন।



ফেসবুকে আমরা