April 21, 2026, 2:03 pm
শিরোনাম:
বিলাইছড়িতে এসএসসি পরীক্ষায় ৩০৮ পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ৬ দীঘিনালায় সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও মেডিকেল ক্যাম্প বিএনপির সভাপতি এমএ সালাম ফকিরকে দেখতে হাসপাতালে VL পাংখোয়া গোল্ডকাপ ফুটবলে প্রথম দিনেই হাড্ডাহাড্ডি লড়াই, জয়ীদের উল্লাস খাগড়াছড়িতে অবৈধ পাহাড় কাটার বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, আটক ৩ আগামী শুক্রবার সকাল ৭টা থেকে শনিবার সকাল ৭টা পর্যন্ত সাভার ও আশুলিয়ার বিভিন্ন স্থানে গ্যাস সংযোগ বন্ধ থাকবে   রাউজানে ২০০ বছরের ঐতিহ্যবাহী ‘বাঘের মেলা’ অনুষ্ঠিত: লোকজ উৎসবে জনস্রোত কুমিল্লা লাকসামে সিনথিয়া আক্তার নামে স্কুলছাএী আত্মহত্যা করেছেন নড়াইলের নড়াগাতীতে কুকুরকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ৫ নাসিরনগরে দ্বিতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেপ্তার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

স্মৃতিতে অম্লান সাংবাদিক ‘হ্যালো সুমন’: এক মানবিক নক্ষত্রের অকাল প্রয়াণ

Reporter Name

স্মৃতিতে অম্লান সাংবাদিক ‘হ্যালো সুমন’: এক মানবিক নক্ষত্রের অকাল প্রয়াণ

​স্টাফ রিপোর্টারঃ- সাদিয়া পারভীন মুক্তা

নাটোরে সাংবাদিকতা ও সামাজিক অঙ্গনের পরিচিত মুখ আবু হেনা মোস্তফা কামাল সুমন (সুপরিচিত নাম ‘হ্যালো সুমন’) আর নেই। গতকাল সন্ধ্যা ৭ ঘটিকায় তিনি ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার অকাল মৃত্যুতে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।
​পারিবারিক ঐতিহ্য ও জন্ম নিবাস
​মরহুম সুমনের জন্ম নিবাস গুরুদাসপুর পৌর এলাকার কেন্দ্রবিন্দু চাচকৈড় বাজারের নিজস্ব বাসভবনে। তবে তার পারিবারিক ও বংশীয় বুনিয়াদ ৪নং মশিন্দা ইউনিয়নের পশ্চিম মাঝপাড়া গ্রামের বিখ্যাত সরকার পরিবারে। তিনি এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারের সন্তান; তার দাদা ছিলেন একজন সৎ পুলিশ অফিসার এবং পিতা বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তার পরিবারে উচ্চশিক্ষার হার ঈর্ষণীয়; বড় চাচা প্রখ্যাত ডাক্তারসহ পরিবারের অন্য সদস্যরাও সমাজে প্রতিষ্ঠিত।
​আটরশির মুরিদ ও আধ্যাত্মিক জীবন
​পারিবারিকভাবেই আবু হেনা মোস্তফা কামাল সুমন ছিলেন বিশ্ব জাকের মঞ্জিল আটরশি দরবার শরীফের প্রতিষ্ঠাতা পীর হযরত শাহসুফী খাজাবাবা ফরিদপুরী (কুঃছিঃআঃ) হুজুরের একনিষ্ঠ মুরিদ। শৈশব থেকেই তিনি দরবার শরীফের আধ্যাত্মিক আদর্শে বড় হয়েছেন এবং নিয়মিত সেখানে যাতায়াত করতেন।
​শৈশবের স্মৃতিচারণ
​দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি-র প্রকাশক এবং ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম মাসুদ রানা সুমন তার প্রিয় এই সহযোদ্ধার স্মৃতি চারণ করতে গিয়ে আবেগপ্লুত হয়ে বলেন:
​”সম্পর্কে সুমন ছিলেন আমার চাচা। ছোটবেলায় যখন আমরা আমাদের পিতামাতার সাথে আটরশি দরবারে যেতাম, তখন থেকেই তাকে দেখেছি অত্যন্ত নম্র ও ভদ্র হিসেবে। মনে পড়ে, চাচকৈড় বাশহাটা হতে নদীপথে যখন লঞ্চ কাফেলায় আমরা যেতাম, সেই কাফেলার প্রধান নেতৃত্বে থাকতেন সুমনের শ্রদ্ধাভাজন পিতা। সেই নাদুসনুদুস স্বাস্থ্যের শান্ত ও নরম স্বভাবের ছেলেটিকে সবাই খুব আদর করত। তার একটি বিরল গুণ ছিল—সমবয়সী বা ছোট শিশুদের খাবার না দিয়ে সে নিজে কখনো কিছু খেতেন না। এই অকৃত্রিম উদারতা তার সহজাত ছিল।”
​সাংবাদিকতায় অবদান
​পেশাগত জীবনে ‘হ্যালো সুমন’ ছিলেন নির্ভীক ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা আর এলাকার সমস্যাগুলো তিনি সবসময় সাহসের সাথে তুলে ধরতেন। তার মিশুক স্বভাব ও মানবিক দৃষ্টিভঙ্গি তাকে সর্বস্তরের মানুষের কাছে জনপ্রিয় করে তুলেছিল।
​গভীর শোক প্রকাশ
​আবু হেনা মোস্তফা কামাল সুমনের অকাল প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন এম মাসুদ রানা সুমন, প্রকাশক, দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন।
​এক শোকবার্তায় তিনি বলেন, “আমরা আজ একজন প্রকৃত সজ্জন ও মানবিক মানুষকে হারালাম। শৈশবের সেই শান্ত ছেলেটি আজ না ফেরার দেশে চলে গেল। আমরা তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করেন। আমিন।”



ফেসবুকে আমরা