August 16, 2026, 9:01 am
শিরোনাম:
গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার!  সারা দেশে ডিলার, সাব-ডিলার ও রিসেলার নিয়োগ দিচ্ছে STG Goods Industries ভ্রমণে বিশ্বাস, সেবায় আস্থা—দেশ ট্রাভেলস ট্যুরস। ✈️💙 সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ,কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম নাটোর সদর উপজেলা ও জেলা জামায়াত নেতৃবৃন্দের অসুস্থ মাওলানা দেলোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গমন কালীগঞ্জের নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

Reporter Name

হাকিকুল ইসলাম খোকন, বাপসনিউজঃ

নিউইয়র্কে সফররত বাংলাদেশ মেডিক্যাল এসোসিয়েশন (বিএমএ)এর সাবেক সাধারণ সম্পাদক এবং বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্টের সিলেটের সভাপতি প্রখ্যাত চিকিৎসক ডা: মইনুল ইসলাম ও বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মন্নান এবং আটাবের সাবেক সভাপতি এম জব্বার জলিলের সাথে গত রবিবার ,৯ আগস্ট ২০২৬,সন্ধ্যায় সাড়ে ৭টায় নিউইয়র্কের এষ্টোরিয়া জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার ভবনে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ম আ মুক্তাদির সৃতি কল‍্যাণ ট্রাস্টের সভাপতি ও বিএমএ”র সাবেক সাধারণ সম্পাদক ডা.মইনুল ইসলাম ।বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা রাখেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল মান্নান,আটাবের সাবেক সভাপতি আব্দুল জব্বার,বীর মুক্তিযোদ্ধা সুব্রত বিশ্বাস ও বোস্টন থেকে আগত ডা:শাফা খান বিল্লাহ । সভায় সভাপতিত্ব করেন সংগঠনের বীর মুক্তিযোদ্ধা ম আ মুকতাদির সৃতি কল‍্যাণ ট্রাস্ট নিউইয়র্কের সভাপতি এমাদ চৌধুরী ও সভা পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক আব্দুর রহিম । খবর আইবিএননিউজ ।

সভায় শুরুতে “৫২ -এর ভাষা শহীদ ,”৭১-এর স্বাধীনতা যুদ্ধ ,এবং আজ পর্যন্ত সকল গনতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলনে যারা নিহত হয়েছেন এবং সংগঠনের নিউইয়র্কের আজীবন সদস্য সাবেক সিলেট পৌর কমিশনার মরহুম ফখরুল ইসলাম খান ,এডভোকেট আখতারউল ইসলাম ,নাজিম উদ্দিন সহ প্রবাসে যারা প্রয়াত হয়েছেন তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করেন।

সংগঠনের ট্রাষ্টি ও সাবেক ছাত্রনেতা শাহাব উদ্দীন শুরুতে স্বাগত বক্তব্য ২০১৬ সালে সংগঠন প্রতিষ্ঠা থেকে শুরু করে এখন পর্যন্ত চলমান কাজের অগ্রগতি ও স্বারকগ্রন্থ প্রকাশনা এবং সমাজসেবা মূলক কাজের চিত্র তুলে ধরেন। চলমান দেশে বিদেশে এই কাজের সাথে যুক্ত সবাইকে ধন্যবাদ জানান । সকলের সহায়তায় হাটি হাটি পা পা করে সংগঠনটি অগ্রসর হচ্ছে এটাই আশার ও উৎসাহের দিক।

মত বিনিময় সভায় বক্তব্য রাখেন ভাষানী ফাউন্ডেশন নিউইয়র্কের সভাপতি আলী ইমাম শিকদার,সম্পাদক নাসির উদ্দীন,এডভোকেট মুজিবুর রহমান ,মূলধারার রাজনৈতিক ও লিগ্যাল কনসালটেন্ট উকিল মুজিবর রহমান,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক এবং লায়ন হাকিকুল ইসলাম খোকন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আবুল হাসিব মামুন,সিরাজুল আলম খান সৃতি পরিষদ নিউইয়র্কের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ও লায়ন এডভোকেট মতিউর রহমান,সাধারণ সম্পাদক ও জেএসএফ-বাংলাদেশ এর সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন,জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি দেওয়ান শাহেদ চৌধুরী , নিউইয়র্ক ষ্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল ,ঢাকা বিশ্ববিদ্যালয়ের এলোমনাই এসোসিয়েশনের সাবেক সভাপতি তাজুল ইসলাম ,সম্পাদক গাজী শামসুদ্দিন,সিলেট সদর থানা এসোসিয়েশন সাবেক সভাপতি ইয়ামিন রশীদ ,,আব্দুল মালেক খান লায়েক ,,মামুন আহমদ ,মোজাফফর আহমেদ ,কাদির বক্স ,জামাল উদ্দিন আহমদপ্রমুখ নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন ,ম আ মুকতাদির সৃতি কল্যান ট্রাষ্ট মুক্তিযুদ্ধের পক্ষের সকলের একটি প্লাটফর্ম। এখানে মুক্ত মনে সবাই মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস আলোচনা করবেন। ৫২’ভাষা শহীদ ,৬২’ সালের শিক্ষা কমিশন,স্বাধীনতার নিউক্লিয়াস গঠন ,৬৬’ছয় দফার আন্দোলন ,৬৯’গন অভ্যুত্থান , ৭০’সালের নির্বাচন ,স্বাধীনতা যুদ্ধ । স্বাধীনতা পররর্তী বিভিন্ন গনতান্ত্রিক ও প্রগতিশীল আন্দোলন আমাদের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ।

বর্তমান রাজনৈতিক দেশের শূন্যতায় সবাই কে ন্যূনতম জাতীয় ইস্যুর বিত্ত্বিতে ঐক্যবদ্ধভাবে দাড়ানোর বিকল্প নেই । আমাদের চিন্তা করতে হবে আবার আগে দেশ ,জনগন এবং আমাদের মুক্তিযুদ্ধ । এটা জাতির একটি হিরন্ময় সঞ্চয় । স্বাধীনতা ,গন অভ্যুত্থান বারবার হয় না। জাতি রক্ত দিয়ে বারবার প্রতারিত হয়। ফসল ঘরে তুলতে পারি না । এর অন্যতম কারণ নেতৃবৃন্দ দেশের স্বার্থকে জলাঞ্জলি দিয়ে ,দলীয় স্বার্থকে প্রধান্য দেন।

ক্ষমতায় গিয়ে রাষ্টীয় প্রতিষ্ঠান গুলোকে দলীয়করন করে ফেলেন । রাষ্ট্র ও দল দুটি স্বত্ত্বা তা ,বেমালুম ভূলে যান। যে কারনে দেশ ও জাতি তার খেসারত দেয় । আমাদের ভোগের রাজনীতি পরিহার করে ,ত্যাগের রাজনীতি শিক্ষা নিতে হবে। আমরা সবাই মিলে যদি মুক্তিযুদ্ধের চেতনায় সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারি যখনই মুক্তিযোদ্ধা ম,আ,মুক্তাদির সহ সকল শহীদের আত্মা শান্তি পাবে । সভা শেষে প্রধান অতিথি ,বিশেষ অতিথিকে সম্মাননা আ‍্যওয়াড উপহার তুলে দেন । অনুষ্ঠান শেষে সবাইকে নৈশভোজে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুকে আমরা