November 6, 2026, 3:19 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বোদায় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপন

Reporter Name

বোদায় দৈনিক করতোয়ার ৫০ বছরে পদার্পণ উদযাপ

পঞ্চগড় জেলা প্রতিনিধি: মোঃ আশরাফুল ইসলাম।

পঞ্চগড়ের বোদায় কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে দেশের অন্যতম প্রাচীন দৈনিক পত্রিকা দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে। দীর্ঘ পাঁচ দশকের পথচলায় সংবাদ, সমাজ ও জনজীবনের নানা অধ্যায়ের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত থাকা পত্রিকাটির এই গৌরবময় মাইলফলক ঘিরে স্থানীয় পাঠক, গণমাধ্যমকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ছিল উৎসবমুখর আবহ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলা সাংস্কৃতিক পরিষদে এ উপলক্ষে আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।

দৈনিক করতোয়ার বোদা উপজেলা প্রতিনিধি লিহাজ উদ্দীন মানিকের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন সাকোয়া হাইস্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ আশরাফুল আলম, সূচনা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মোঃ সফিকুল আলম দোলন, দৃষ্টিদান সংস্থার নির্বাহী পরিচালক মনোরঞ্জন সরকার, পল্লী সাহিত্য সংস্থার নির্বাহী পরিচালক হারুন অর রশিদ, উপজেলা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আনিছুর রহমান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা মিজানুর রহমান ও বিশিষ্ট সমাজসেবক মাহমুদুল হাসান রিপনসহ অনেকে।

এ সময় শিক্ষক, শিক্ষার্থী, পত্রিকার পাঠক, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা দৈনিক করতোয়ার সুদীর্ঘ পথচলা, বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় এর অবদান এবং সমাজের নানা অসংগতি ও সম্ভাবনাকে পাঠকের সামনে তুলে ধরার ক্ষেত্রে পত্রিকাটির ভূমিকার কথা তুলে ধরেন। পাঁচ দশকের এই অভিযাত্রাকে তাঁরা গণমাধ্যমের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায় হিসেবে উল্লেখ করেন।

আলোচনা শেষে কেক কেটে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়। একই সঙ্গে পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন উপস্থিত সবাই।



ফেসবুকে আমরা