August 7, 2026, 6:11 am
শিরোনাম:
ধুনটে মাদ্রাসা ও এতিমখানায় একদিনের খাবার দিলেন তৃতীয় লিঙ্গের সরদারনি সাবিনা নওগাঁর মহাদেবপুর উপজেলা ১০ নং ভীমপুর মড়াপকরা ২০০ বছরের শ্মশান নিয়ে দুই পক্ষের বিরোধ, সৎকারে বাধা দেওয়ায় বিক্ষোভ জুলাই গণঅভ্যুত্থানের বীর শহীদদের প্রতি খাগড়াছড়িবাসীর শ্রদ্ধাঞ্জলি উলিপুরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত ইয়াবাসহ ৩ মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ ভোমরাদহে উজানের পানিতে ভেসে জলাবদ্ধতা সৃষ্টি মাদকমুক্ত ও শান্তিপূর্ণ সমাজ গঠনে লেদা ক্যাম্পে যুবদের সম্প্রীতি কার্যক্রম আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ কায়সার প্লাবনের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন ভালুকার পরিত্যক্ত পুকুর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা

Reporter Name

ছুটি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত প্রাণিসম্পদ কর্মকর্তা

ওয়ালী রহমান, নাসিরনগর, (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির ছুটি ছাড়াই অফিসে অনুপস্থিত। এতে ভোগান্তিতে পড়েছে সেবাপ্রত্যাশীরা।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রায়ই অফিসে অনুপস্থিত থাকেন নাসিরনগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছির।

রবিবার (৫ এপ্রিল) সকাল ১০ টায় উপজেলা প্রাণী সম্পদ কার্যালয়ে গেলে প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সামিউল বাছিরের কক্ষটি তালাবদ্ধ দেখা যায়। এ সময় তার কার্যালয়ের ড্রেসার মোজাম্মেল হক ভুঁইয়া বলেন, আমারে জিগায়েন না স্যার অফিসে আসেনি, আমি অসুস্থ মানুষ। আপনি জিগায়ে নেন।

সরেজমিনে অফিসে গিয়ে আরো দেখা যায়, একজন ড্রেসার, একজন ইন্টার্নির ছাত্র, ২ জন প্রকল্পের লোক অফিসে বসা। অফিসের নিচে অনেক সেবা প্রত্যাশী অবস্থান করছে, কোন ডাক্তার, উপ-সহকারী না থাকায় ইন্টার্নি করতে আসা আদিত্য মল্লিক যাদু নামে এক ছাত্র পশুর চিকিৎসা দিচ্ছে।

আসাদ নামের এক সেবা প্রত্যাশী বলেন, আমি গরুর চিকিৎসার জন্য ডাক্তারের অপেক্ষায় আছি, অফিসের লোক বললো ডাক্তার আসবে তাই বসে আছি।

এ বিষয়ে জানতে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ সামিউল বাছিরের সাথে মুঠোফোনে যোগাযোগ হলে তিনি বলেন, আমি বাহিরে আছি, ছুটিতে আছি।

ছুটির বিষয় ব্রাহ্মণবাড়িয়া প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুল ইসলাম এর কাছে জানতে চাইলে তিনি বলেন, উনি আমার কাছে কোন ছুটি আবেদন করে নি। তবে বিষয়টি নিয়ে আমি উনার সাথে কথা বলবো।

নাসিরনগর উপজেলা নির্বাহী অফিসার শাহীনা নাছরিন বলেন, সবাইকে নিয়মিত অফিস করার জন্য ইতিপূর্বেই বলা হয়েছে। তার অফিসে অনুপস্থিতির বিষয়টি আমার জানা নেই। তিনি আমার কাছে কোন ছুটির আবেদন করেনি।



ফেসবুকে আমরা