August 14, 2026, 12:48 pm
শিরোনাম:
নওগাঁর ধামইরহাট খেলনা ইউনিয়নের গোবড়াপাড়ায় ১৫ বছর বয়সী মেয়োকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা ভালুকায় হার্ডওয়্যার দোকানে আগুন  সিংড়ায় ১৪ প্রতিষ্ঠানে ৩০ লক্ষ ৩০ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রী করায় শ্রমিক দল নেতা শাহাজানের শুভেচ্ছা সিংড়ায় প্রতি শুক্রবার সেবা দেবেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ মৌসুমী: ফ্রি ক্যাম্প উদ্বোধন করলেন এমপি আনু বাহাসে পরাজয়ের পর প্রতিশ্রুতিভঙ্গের রাজনীতি ও ক্বওমী অঙ্গনে মাওলানা মওদুদী (রহ.)-এর বই পাঠের প্রভাব নিয়ে কিছু কথা মাহাদি নামে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী মিয়ানমার সীমান্ত থেকে আসা দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিংড়ায় ১৪ প্রতিষ্ঠানে ৩০ লক্ষ ৩০ হাজার টাকার সরকারি অনুদানের চেক বিতরণ

Reporter Name

 

​রাজিকুল ইসলাম , সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নিবন্ধিত ক্যাপিটেশন গ্র্যান্টপ্রাপ্ত বেসরকারি এতিমখানা ও সমাজকল্যাণ সংস্থার অনুকূলে সরকারি অনুদানের চেক বিতরণ করা হয়েছে। ১৪টি প্রতিষ্ঠানের মাঝে সর্বমোট ৩০ লক্ষ ৩০ হাজার টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়।

​শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টায় সিংড়া উপজেলা অডিটোরিয়াম মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে এ চেক বিতরণ করা হয়।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য মোঃ আনোয়ারুল ইসলাম।

​সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাতের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী ১৪টি নিবন্ধিত সংস্থার প্রতিনিধিদের হাতে ৩০ লক্ষ ৩০ হাজার টাকার চেক তুলে দেন। এই অনুদানের আওতায় এতিম, দুস্থ, অসহায় ও প্রতিবন্ধী উপকারভোগীরা উপকৃত হবেন।

​উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু দাউদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফারজানা শারমীন বলেন, বর্তমান সরকার সামাজিক নিরাপত্তা বেষ্টনী জোরদারে বদ্ধপরিকর।

দুস্থ,এতিম ও প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণ ও আর্থ-সামাজিক উন্নয়নে অনুদানের অর্থ সঠিকভাবে ব্যবহারের জন্য তিনি সংশ্লিষ্ট সংস্থাগুলোর প্রতি আহ্বান জানান।



ফেসবুকে আমরা