August 14, 2026, 10:01 am
শিরোনাম:
সবুজের আড়ালে কৃষকের চোখের জল: ডুমুরিয়ায় সিন্ডিকেটের জালে পিষ্ট সবজিচাষিরা সালাহউদ্দিন আহমদকে এলজিআরডি মন্ত্রী করায় শ্রমিক দল নেতা শাহাজানের শুভেচ্ছা সিংড়ায় প্রতি শুক্রবার সেবা দেবেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ মৌসুমী: ফ্রি ক্যাম্প উদ্বোধন করলেন এমপি আনু বাহাসে পরাজয়ের পর প্রতিশ্রুতিভঙ্গের রাজনীতি ও ক্বওমী অঙ্গনে মাওলানা মওদুদী (রহ.)-এর বই পাঠের প্রভাব নিয়ে কিছু কথা মাহাদি নামে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী মিয়ানমার সীমান্ত থেকে আসা দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১ গুচ্ছগ্রামের শিশুদের সরকারি ইস্কুলে ভর্তি না নেওয়ার অভিযোগ অভিভাবকদের এবং নিলাম ছাড়াই ইস্কুলের ভবন বিক্রি। গাজীপুর জেলার কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামীর ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান ১০১ জন প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসীদের অধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাহাসে পরাজয়ের পর প্রতিশ্রুতিভঙ্গের রাজনীতি ও ক্বওমী অঙ্গনে মাওলানা মওদুদী (রহ.)-এর বই পাঠের প্রভাব নিয়ে কিছু কথা

Reporter Name

​— ছায়েদ আহমেদ (Sayyed Ahmed)

​রাজনীতি, ধর্মতত্ত্ব ও আদর্শিক বিতর্ক আমাদের সমাজে দীর্ঘদিনের একটি বাস্তবতা। কিন্তু যখন আদর্শিক লড়াইয়ে যুক্তি ও সততার পরিবর্তে অনমনীয়তা ও প্রতিশ্রুতিভঙ্গ স্থান পায়, তখন তা জনমনে গভীর হতাশার জন্ম দেয়। সম্প্রতি সিলেট জেলার গোলাপগঞ্জের নিমাদলে শায়খুল হাদীস হযরত মাওলানা উবায়দুল্লাহ ফারুক সাহেব এবং শায়খূল হাদীস মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈফি একটি বাহাসে অংশগ্রহণ করেন। সে সময় বাহাসে হেরে গিয়ে তাঁরা স্বয়ং স্বীকার করেছিলেন যে, মাওলানা মওদুদী (রহ.)-এর ওপর আনিত অভিযোগগুলো সঠিক নয় এবং তাঁরা ভবিষ্যতে এ ধরনের অপপ্রচার থেকে বিরত থাকার প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় হলো, প্রতিশ্রুতি দেওয়ার পরও তাঁরা বারবার সেই একই অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। একজন দায়িত্বশীল আলেমের কাছ থেকে এমন আচরণ দেখার পর তাঁদের আত্মমর্যাদা নিয়ে প্রশ্ন জাগাটাই স্বাভাবিক। যখন কেউ প্রকাশ্যে প্রতিশ্রুতি দিয়ে তা রক্ষা করেন না, তখন স্বাভাবিকভাবেই তাঁর বক্তব্যের আর কোনো গুরুত্ব থাকে না। সবচেয়ে বড় আফসোসের বিষয় হলো, আজ অবধি কেউ তাঁদের এতটুকু প্রশ্ন করল না যে, আপনারা কেন এমন করলেন এবং প্রতিশ্রুতি দিয়েও কেন তা রাখলেন না?
​ইতিহাসের দিকে তাকালে দেখা যায়, আফতাব স্মরণিকা মামলার পর মাওলানা মওদুদীর বিরোধিতা করা এক ধরনের নির্লজ্জতা বৈ কিছু নয়। কিন্তু সত্যকে পাশ কাটিয়ে বয়োবৃদ্ধ বয়সে এসেও যদি কেউ নতুন করে কোনো মওদুদী বিরোধী মিথ্যা তোহমতনামা প্রকাশ করেন, তবে তা কেবল দুঃখজনকই নয়, বরং পরকালের আদালতে এর জবাবদিহিতা নিয়ে ভাবার সময় এসেছে। এ ধরনের অমূলক ও ভিত্তিহীন বিষয় নিয়ে অযথা লেখালেখি করাকে আমি সময়ের অপচয় মনে করি।
​তবে এসবের বাইরে সবচেয়ে ইতিবাচক ও লক্ষণীয় দিক হলো, ক্বওমী মাদ্রাসার পাঠ্যতালিকা বা পাঠ্যবই হিসেবে “ফেরাকে বাতিলা” নামক তথাকথিত তোহমতনামা যুক্ত করার পর থেকে ক্বওমী অঙ্গনের তরুণ ও সচেতন সমাজ যেভাবে জামায়াতে ইসলামীর আদর্শের প্রতি আকৃষ্ট হচ্ছেন, তা বিগত কোনো কালেই দেখা যায়নি। আদর্শিক দমনপীড়ন বা বইয়ের পাতায় মিথ্যা অপবাদ দিয়ে এই সত্যমুখী স্রোতকে রোধ করা সম্ভব নয়। সুতরাং, এই প্রাকৃতিক পথ রুদ্ধ করার চেষ্টা করা কোনোভাবেই ঠিক হবে না।



ফেসবুকে আমরা