August 14, 2026, 8:26 am
শিরোনাম:
সিংড়ায় প্রতি শুক্রবার সেবা দেবেন গাইনী বিশেষজ্ঞ ডাঃ মৌসুমী: ফ্রি ক্যাম্প উদ্বোধন করলেন এমপি আনু বাহাসে পরাজয়ের পর প্রতিশ্রুতিভঙ্গের রাজনীতি ও ক্বওমী অঙ্গনে মাওলানা মওদুদী (রহ.)-এর বই পাঠের প্রভাব নিয়ে কিছু কথা মাহাদি নামে এক শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীকে মারধরের অভিযোগ বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার, ঔপন্যাসিক, সম্পাদিকা,কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প: কর্মের কান্ডারী মিয়ানমার সীমান্ত থেকে আসা দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১ গুচ্ছগ্রামের শিশুদের সরকারি ইস্কুলে ভর্তি না নেওয়ার অভিযোগ অভিভাবকদের এবং নিলাম ছাড়াই ইস্কুলের ভবন বিক্রি। গাজীপুর জেলার কালিয়াকৈরে ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন এবং আসামীর ১৬৪ ধারায় বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান ১০১ জন প্রতিষ্ঠাতা সদস্য ও প্রবাসীদের অধিকার সুরক্ষার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করলো ‘ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন’ এম,পি দিপু ভূঁইয়ার পক্ষ থেকে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শুভ জন্মদিনে গভীর শ্রদ্ধাঞ্জলি ও তার রুহের মাগফেরাত কামনা করেন / চেয়ারম্যান প্রার্থী গুলজার ভূঁইয়া বেলাবোতে ভাটেরচর উচ্চ বিদ্যালয়ের শতভাগ সাফল্য
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মিয়ানমার সীমান্ত থেকে আসা দেড় লাখ ইয়াবা উদ্ধার, আটক ১

Reporter Name

 

সাদ্দাম হোসেন সাজ্জাদ,

কক্সবাজারের উখিয়ায় সীমান্ত এলাকায় পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তবে অপর অভিযানে বিজিবির উপস্থিতি টের পেয়ে দুই সন্দেহভাজন ব্যক্তি ইয়াবার চালান ফেলে পালিয়ে যায়।
বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর জীম্বংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে শাকেরের ঘের এলাকায় অবস্থান নেয়।

রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে মিয়ানমার থেকে দুই সন্দেহভাজন ব্যক্তিকে বাংলাদেশে প্রবেশ করতে দেখে বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করেন। এ সময় তারা হাতে থাকা একটি পোটলা ফেলে পাশের গ্রামে পালিয়ে যায়।
পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে পোটলার ভেতর খাকী রঙের প্যাকেটের মধ্যে নীল রঙের বায়ুরোধী ৫ কাট থেকে ৫০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে দীর্ঘ সময় তল্লাশি চালিয়েও আর কোনো অবৈধ সামগ্রী পাওয়া যায়নি।

অন্যদিকে, একই রাতে উনচিপ্রাং বিওপির বিশেষ টহল দলও শাকেরের ঘের এলাকায় অভিযান চালায়। রাত আনুমানিক ৯টা ২০ মিনিটে মিয়ানমার থেকে বাংলাদেশে প্রবেশের সময় এক সন্দেহভাজন ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে সে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বিজিবি ফাঁকা ফায়ার করে ধাওয়া দিয়ে তাকে আটক করে। আটক ব্যক্তি হলেন টেকনাফের হ্নীলা ইউনিয়নের নাপমুরা পাড়া এলাকার আব্দুল গফুরের ছেলে মো. রাসেল (২০)। পরে তার বহন করা একটি পোটলা তল্লাশি করে খাকী রঙের প্যাকেটের ভেতর নীল রঙের বায়ুরোধী ১০ কাট থেকে ১ লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক রাসেল মিয়ানমার সীমান্ত থেকে ইয়াবা সংগ্রহ করে অধিক দামে বিক্রির উদ্দেশ্যে বহন করছিল বলে স্বীকার করেছে।
উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধিনায়ক বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। সীমান্ত নিরাপত্তার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বিজিবি সূত্র আরও জানায়, কক্সবাজার রিজিয়নের রামু সেক্টরের অধীন উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) সীমান্ত সুরক্ষা, মাদকদ্রব্য ও অবৈধ চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে।



ফেসবুকে আমরা