September 18, 2026, 7:28 pm
শিরোনাম:
নকশা ও বিল অনুমোদন নিয়ে প্রকাশিত অভিযোগের প্রতিবাদ,তথ্য-প্রমাণ যাচাই ও নিরপেক্ষ অনুসন্ধানের আহ্বান টেকনাফে ২০ হাজার ইয়াবাসহ দুইজন আটক সীরাতুন্নবী (সা.) উপলক্ষে বিশ্বনাথে শ্রমিক,কল্যাণ ফেডারেশনের আলোচনা সভা অনুষ্ঠিত   নবীনগর–কোম্পানীগঞ্জ সড়কের অংশ যেন মরণফাঁদ  নওগাঁয় গরু চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার দুবাইয়ের শ্রমিকদের আবাসনে প্রতি ব্যক্তির জন্য ন্যূনতম ৩.৭ বর্গমিটার ঘুমানোর জায়গা থাকতে হবে।  ভক্তি ও মেধার অপূর্ব মেলবন্ধন: স্বামীবাগ আশ্রমে ‘ভক্তিবেদান্ত মেগা কনটেস্ট–২০২৬’-এর জেলা পর্যায় শুরু ঝিনাইদহে গাঁজাসহ গ্রেপ্তার ৫: ভ্রাম্যমাণ আদালতে ২ মাসের কারাদণ্ড ঈশ্বরদীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের প্রকাশ্যে মিছিলের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ ঝিনাইদহে ফারিয়া একাদশ ও শাহিন ঢালী স্পোর্টিং ক্লাবের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত: প্রধান অতিথি ছাত্রদল নেতা শাহরিয়ার রাসেল
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

পারিবারিক কলহের জেরে পল্লী চিকিৎসক নিহত!

Reporter Name

 

সাধন সাহা জয়,​ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

​ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক কলহের জেরে মারামারির ঘটনায় মামুন মিয়া (৪৫) নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, ছোট ভাইয়ের স্ত্রীর লাথির আঘাতেই তাঁর মৃত্যু হয়েছে।
​গতকাল বুধবার ১২ আগস্ট রাতে উপজেলার রতনপুর ইউনিয়নের মাঝিয়ারা গ্রামের মৃধাবাড়িতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মামুন মিয়া মাঝিয়ারা গ্রামের ২ নম্বর ওয়ার্ডের মৃত বাবুল মিয়ার ছেলে।

পেশায় পল্লী চিকিৎসক মামুন স্থানীয় মাঝিয়ারা বাজারে একটি হোমিওপ্যাথিক ওষুধের দোকান পরিচালনা করতেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কিছুদিন ধরে পারিবারিক অভ্যন্তরীণ বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার রাতে মাঝিয়ারা মৃধাবাড়িতে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় পক্ষ মারামারিতে লিপ্ত হলে মামুন মিয়া গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন এবং মারা যান।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং লাশ উদ্ধার করে।

এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য প্রবাসীর স্ত্রী হালিমা খাতুনকে আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



ফেসবুকে আমরা