September 22, 2026, 6:54 pm
শিরোনাম:
সুযোগ পেলে সেবক হবো ৬ নং মানকোন ইউনিয়নে মেম্বার পদে মাহবুব হাসান নওগাঁর বদলগাছীতে মশাল মিছিলের ভিডিও ভাইরাল হওয়ায় আওয়ামী লীগের ৩ নেতা আটক  ঝিনাইদহে প্রকাশ্যে স্কুলছাত্রীকে অপহরণের চেষ্টা: গণধোলাই দিয়ে অপহর্তাকে পুলিশে দিল জনতা ১৮ মাস পর ঝিনাইদহে অপহৃত কিশোরী নিঝুম হত্যার রহস্য উন্মোচন, আদালতে জিমের স্বীকারোক্তি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি প্রত্যাহার, জননিরাপত্তা নিশ্চিত, ধর্ষণ-খুন-গুম-হত্যাকাণ্ড বন্ধ এবং অগ্নিকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি শরীরে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত ঠাকুরগাঁওয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হতে দেব না,মির্জা ফয়সল আমিন শেকড়ে ফেরা: ভালোবাসার বাংলাদেশ বিনির্মাণে একটি মানবিক আবেদন  শিপ্রা মৃত্যু: বিচার দাবিতে যশোরে শিক্ষার্থী মানববন্ধন নেত্রকোনায় বৌ-ভাত অনুষ্ঠানে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ফরিদগঞ্জে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে আহত ৩
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

টঙ্গীতে দেশীয় অস্ত্রসহ দুই ছিনতাইকারী গ্রেপ্তার।

Reporter Name

 

মো: সুলতান মাহমুদ, স্টাফ রিপোর্টার।

গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি দুটি ছুরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত ১টা ৫০ মিনিটের দিকে টঙ্গী পূর্ব থানার একটি টহল টিম এ অভিযান পরিচালনা করে। পুলিশ জানায়, টঙ্গী পূর্ব থানাধীন মেরকুন সাকিন থেকে কালীগঞ্জগামী আঞ্চলিক মহাসড়কের পাশে টিএনটি কলোনির মাঠ এলাকায় অভিযান চালিয়ে দুটি ছুরাসহ দুই ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,মো: সাগর (২১) এবং মো. হোসেন (২৬)। পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরের পিতার নাম মো. রশিদ মিয়া এবং মায়ের নাম সাথী। তাঁর স্থায়ী ঠিকানা ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ থানার বাটিয়ারা গ্রামে। বর্তমানে তিনি গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন আমতলী এলাকায় বসবাস করেন।

অপর গ্রেপ্তার মো. হোসেনের পিতা মৃত সুরঞ্জ মিয়া এবং মায়ের নাম হাসি বেগম। তাঁর স্থায়ী ঠিকানা শেরপুর সদর থানার কইতনপাড়া এলাকায়।
পুলিশ জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে ছিনতাইসহ একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে।



ফেসবুকে আমরা