August 16, 2026, 9:39 am
শিরোনাম:
গাইবান্ধায় বিজের ক্ষুদ্র ও ক্ষুদ্র উদ্যোগ ঋণ কার্যক্রমের উদ্বোধন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেফতার!  সারা দেশে ডিলার, সাব-ডিলার ও রিসেলার নিয়োগ দিচ্ছে STG Goods Industries ভ্রমণে বিশ্বাস, সেবায় আস্থা—দেশ ট্রাভেলস ট্যুরস। ✈️💙 সাবেক সফল প্রধান মন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষ,কালীগঞ্জ উপজেলা বিএনপির আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল। বাংলাদেশ জামায়াতে ইসলামী টেকনাফ উপজেলা শাখার মাসিক দায়িত্বশীল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কালীগঞ্জে ব্যবসায়ীল বাড়ীতে ডাকাতির ঘটনায় গৃহকর্ত্রী খুন, বাবা-মেয়ে গুরুতর জখম নাটোর সদর উপজেলা ও জেলা জামায়াত নেতৃবৃন্দের অসুস্থ মাওলানা দেলোয়ার হোসেনকে দেখতে হাসপাতালে গমন কালীগঞ্জের নলতায় বেগম খালেদা জিয়ার ৮২ তম জন্মবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  সাতক্ষীরার বালিয়াডাঙ্গায় তুচ্ছ ঘটনা কেন্দ্র করে মারধরের অভিযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মহাদেবপুরে পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযান: টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩ !

Reporter Name

 

আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:

নওগাঁর মহাদেবপুরে মাদকবিরোধী অভিযানে ১০৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। পুলিশ সুপারের নির্দেশনায় স্থানীয় জনগণের সহযোগিতায় থানার পৃথক দুটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে,প্রথম অভিযানে মহাদেবপুর উপজেলার ৮ নম্বর উত্তরগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় অবির উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী মো:আশরাফুল ইসলাম (৩৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি মহাদেবপুর উপজেলার কর্ণপুর দিঘীরপাড় গ্রামের মো. আজিম উদ্দিনের ছেলে।

অন্যদিকে,একই ইউনিয়নের বামনছাতা এলাকায় পৃথক আরেকটি অভিযান চালায় পুলিশ। অভিযানে ৩৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন,মো: তারেক রহমান ওরফে অন্তর (৩০) শ্রীরামপুর গ্রামের মো. খোরশেদ আলমের ছেলে এবং মো:শামীম হোসেন (২৫) বামনছাতা গ্রামের মো. মিজানুর রহমানের ছেলে। উভয়ের বাড়ি মহাদেবপুর উপজেলায়।

পুলিশ জানিয়েছে,মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গোপন তথ্য ও স্থানীয় জনগণের সহযোগিতায় অভিযান দুটি পরিচালনা করা হয়। অভিযানে সর্বমোট ১০৪ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।
মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



ফেসবুকে আমরা