August 13, 2026, 6:55 am
শিরোনাম:
রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ পুলিশ সুপার পঞ্চগড়ের আবু সাইম যোগ্যাছোলা আহলে সুন্নাত ওয়াল জামাআত কমিটির বর্ষপূর্তি ও জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী বাস্তবায়নে মতবিনিময় সভা সালমান শাহর রহস্যজনক মৃত্যু: বাবা-মায়ের চোখে যে ২৪টি অমীমাংসিত প্রশ্ন ও সন্দেহ নওগাঁ নানা আয়োজনের মধ্যে দিয়ে দৈনিক করতোয়ার ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত শেষ জামানার লেবাসধারী আলেম ও অপব্যাখ্যাকারিদের পরিণতি: নওগাঁর মহাদেবপুর ৯ ও ১০ নং চেরাগপুর ভীমপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে চৌমাশিয়া বাজারে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত দামুড়হুদায় ভোক্তা অধিকারের অভিযান: ৩ প্রতিষ্ঠানকে ২৫ হাজার টাকা জরিমানা নাসিরনগরে মাদক বিরোধী র‌্যালি ও সভা ভূমিসেবা সহায়তাকারী ও অপারেটরদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত নন্দীগ্রামে জাকের পার্টির ৩৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে দাওয়াতী মিশন সভা
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

রংপুর রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত, শ্রেষ্ঠ পুলিশ সুপার পঞ্চগড়ের আবু সাইম

Reporter Name

 

সিনিয়র স্টাফ রিপোর্টারঃ- মোঃ রেজাউল ইসলাম

 

রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ের আয়োজনে জুলাই ২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকাল সাড়ে ১০টায় রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রংপুর রেঞ্জের ডিআইজি জনাব আমিনুল ইসলাম।

সভায় রংপুর রেঞ্জাধীন ৮ জেলার জুলাই ২০২৬ মাসের অপরাধ পরিস্থিতি ও পরিসংখ্যান পর্যালোচনা করা হয়। পাশাপাশি বিভিন্ন জেলা ও ইউনিটের নানা সমস্যা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অপরাধ নিয়ন্ত্রণে চলমান কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় জুন ২০২৬ মাসের সামগ্রিক কর্মমূল্যায়নের ভিত্তিতে ‘শ্রেষ্ঠ পুলিশ সুপার’ হিসেবে নির্বাচিত হন পঞ্চগড় জেলার পুলিশ সুপার মো. আবু সাইম। এ সময় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলামের কাছ থেকে শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে স্বীকৃতি-স্মারক গ্রহণ করেন তিনি।

সভায় রংপুর রেঞ্জের বিভিন্ন জেলা ও ইউনিটে মাদক, অনলাইন জুয়া, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলে আরও কার্যকর ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের জন্য পুলিশ কর্মকর্তাদের দিকনির্দেশনা প্রদান করেন রেঞ্জ ডিআইজি।

এ সময় অপরাধ দমন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে আরও সক্রিয়ভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় রংপুর রেঞ্জাধীন বিভিন্ন জেলা ও ইউনিট থেকে আগত অ্যাডিশনাল ডিআইজি, পুলিশ সুপার, ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার ও হাইওয়ে পুলিশ থেকে আগত পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



ফেসবুকে আমরা