November 6, 2026, 8:36 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বিশিষ্ট কবি, প্রাবন্ধিক, গল্পকার ও কথা-সাহিত্যিক মাধুরী ব্যানার্জীর লেখা অণুগল্প, শুধু প্রেরণা হয়েই থেকো।

Reporter Name

 

শুধু প্রেরণা হয়েই থেকো,মাধুরী ব্যানার্জী

বৃষ্টিভেজা জানালার পাশে বসে অরূপ পুরোনো খাতাটার পাতা উল্টাচ্ছিল। পাতাগুলোর ভাঁজে ভাঁজে জমে ছিল অসমাপ্ত কবিতা, ভাঙা স্বপ্ন আর কিছু নাম,যাদের কোনোদিন উচ্চারণ করা হয়নি। একটি পাতায় হঠাৎ চোখ আটকে গেল।
লেখা ছিল,তুমি পাশে না থাকলেও, তোমার বিশ্বাসটা যেন আমার সঙ্গে থাকে।

অরূপের মনে পড়ে গেল প্রীতি র কথা।
বছর পাঁচেক আগে, যখন অরূপ জীবনের এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন প্রীতি ই বলেছিল,
হেরে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া নয়। কখনও কখনও একটু থেমে যাওয়াও নতুন করে শুরু করার প্রস্তুতি।
কথাটা খুব সাধারণ ছিল। কিন্তু অরূপের কাছে সেটাই হয়ে উঠেছিল বেঁচে থাকার সাহস।
তারপর জীবন তাদের দুজনকে দুই ভিন্ন পথে নিয়ে গিয়েছিল। যোগাযোগ কমেছে, দূরত্ব বেড়েছে, কিন্তু প্রীতির সেই কথাগুলো অরূপের ভিতরে রয়ে গেছে।
আজ অরূপ একজন প্রতিষ্ঠিত লেখক। তার বই প্রকাশিত হয়, মানুষ তার লেখা পড়ে, অনুষ্ঠানে তাকে ডাকা হয়। অথচ নিজের সাফল্যের প্রতিটি মুহূর্তে সে মনে মনে একজন মানুষকেই খুঁজে বেড়ায়।

সেদিন একটি সাহিত্য অনুষ্ঠানে অরূপ পুরস্কার নিতে মঞ্চে উঠল।হাততালির মধ্যে দাঁড়িয়ে সে মাইক্রোফোনের সামনে বলল,এই পুরস্কার আমার একার নয়। এমন একজন মানুষের জন্য, যিনি আমার জীবনে এসে কোনো দাবি রাখেননি, শুধু বিশ্বাস করতে শিখিয়েছেন। তিনি আজ আমার পাশে নেই, কিন্তু তার বিশ্বাস আমার প্রতিটি পদক্ষেপে আছে।
অনুষ্ঠান শেষে অরূপ বাইরে বেরিয়ে এল।
আকাশে তখন মেঘ কেটে চাঁদ উঠেছে।
ফোনে হঠাৎ একটি ছোট্ট বার্তা এল,
তোমার বইটা পড়লাম। তুমি পেরেছ।
নামটি দেখেই অরূপের বুকটা কেঁপে উঠল,প্রীতি।
অনেক কথা লিখতে গিয়েও সে কিছু লিখল না।
শুধু উত্তর দিল,তুমি পাশে থেকো না, দূরে থেকো। শুধু প্রেরণা হয়েই থেকো।

কিছুক্ষণ পর উত্তর এল,প্রেরণা কখনও দূরে থাকে না। সে মানুষের কাজের মধ্যে, স্বপ্নের মধ্যে, সাহসের মধ্যে বেঁচে থাকে।অরূপ ফোনটা বন্ধ করে আকাশের দিকে তাকাল।
চাঁদের আলোয় তার মুখে এক অদ্ভুত প্রশান্তি।
সে বুঝল,সব মানুষ জীবনে থাকার জন্য আসে না।কেউ কেউ আসে পথ দেখাতে। কেউ হাত ধরে না, শুধু অন্ধকারে একটি প্রদীপ জ্বেলে দিয়ে চলে যায়। আর সেই আলোই কখনও কখনও মানুষকে তার নিজের গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়।
প্রীতি তার জীবনের মানুষ হয়ে থাকেনি,
কিন্তু তার জীবনের প্রেরণা হয়ে রয়ে গেছে।



ফেসবুকে আমরা