November 6, 2026, 9:45 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সিংড়ায় স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবা-ছেলে রক্তাক্ত, আটক ২

Reporter Name

 

রাজিকুল ইসলাম , সিংড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের সিংড়ায় স্ত্রীকে মোবাইল ফোনে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দেওয়ার প্রতিবাদ করায় এক যুবক ও তাঁর বৃদ্ধ বাবার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এ সময় ১ ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। এতে দুজন গুরুতর আহত হয়েছেন।

গতকাল সোমবার (১০ আগস্ট) সকালে সিংড়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের চক সিংড়া এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর অভিযান চালিয়ে অভিযুক্ত দুজনকে আটক করেছে সিংড়া থানা পুলিশ। আহতরা হলেন,চক সিংড়া এলাকার মোঃ আবু সাঈদ উজ্জল (৪০) ও তাঁর বাবা মোঃ আলমগীর হোসেন (৭০)। তাঁদের উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আবু সাঈদ উজ্জল বাদী হয়ে একই এলাকার ৫ জনের নাম উল্লেখ করে সিংড়া থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্তরা হলেন,মোঃ মিজানুর রহমান (৬০), মোঃ তুসার আলী (২২), মোছাঃ শান্তা বেগম (২৫), মোছাঃ হিরা বেগম (৪৫) এবং মোঃ কাইতুল্লা (৭০)।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ১ নম্বর আসামি মিজানুর রহমান দীর্ঘদিন ধরে বাদী আবু সাঈদের স্ত্রী মোছাঃ তিথী বেগমকে (৩০) মোবাইল ফোনে কল দিয়ে উত্ত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। ১০ আগস্ট সকাল আনুমানিক ৯টার দিকে মিজানুরকে বাড়ির সামনে দেখতে পেয়ে এর প্রতিবাদ করেন আবু সাঈদ। এতে ক্ষিপ্ত হয়ে মিজানুর তাঁকে গালিগালাজ করেন। একপর্যায়ে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে আবু সাঈদকে মারধর করেন এবং আসামি তুসার আলী তাঁর গলায় থাকা ১ ভরি ওজনের একটি সোনার চেইন (আনুমানিক মূল্য ২ লাখ ২০ হাজার টাকা) ছিনিয়ে নেন।

পরবর্তীতে বিষয়টি সামাজিকভাবে সমাধানের উদ্দেশ্যে স্থানীয় মাতব্বর ও সাক্ষীদের উপস্থিতিতে আলোচনার আয়োজন করা হলে অভিযুক্তরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে দ্বিতীয় দফায় হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে আবু সাঈদের বৃদ্ধ বাবা মোঃ আলমগীর হোসেনের মাথা ফেটে গুরুতর জখম হয়। তাঁর মাথায় ৪টি সেলাই লেগেছে। এ ছাড়া হামলায় আবু সাঈদের বাম চোখ গুরুতর জখম হয়। এ সময় স্থানীয়রা এগিয়ে এলে আসামিরা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়,
বাদী আবু সাঈদ উজ্জল অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তীতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত মোঃ মিজানুর রহমান (৬০) ও মোঃ তুসার আলীকে (২২) আটক করে থানা হেফাজতে নিয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা