November 6, 2026, 12:46 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চট্টগ্রাম নাগরিক ফোরামের মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম নির্বাচিত

Reporter Name

 

শ‌হিদুল ইসলাম, প্রতি‌বেদক:

চট্টগ্রাম নাগরিক ফোরামের এক গুরুত্বপূর্ণ ভার্চুয়াল সভা গতকাল সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনটির চেয়ারম্যান ও চট্টগ্রাম উন্নয়ন আন্দোলনের রুপকার ব্যারিস্টার মনোয়ার হোসেন। সভায় ২০১৫ সাল থেকে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড তুলে ধরে ব্যারিস্টার মনোয়ার হোসেন চেয়ারম্যান বলেন, চট্টগ্রাম নাগরিক ফোরাম নগরবাসীর অধিকার প্রতিষ্ঠা ও নাগরিক সমস্যা সমাধানে নিরন্তর কাজ করে যাচ্ছে। চট্টগ্রামবাসীর কাছে এই সংগঠনের বিশেষ গুরুত্ব ও গ্রহণযোগ্যতা রয়েছে। তিনি চট্টগ্রামের সার্বিক উন্নয়নে ফোরামকে আরও শক্তিশালী ও সক্রিয় করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সভায় সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে ফোরামের মহাসচিব হিসেবে বিশিষ্ট সমাজসেবক জনাব আবু তাহের চৌধুরী এবং যুগ্ম-মহাসচিব হিসেবে বিশিষ্ট লেখক-সংগঠক কামরুল ইসলামকে সর্বসম্মতিক্রমে দায়িত্ব দেয়া হয়েছে। এ ছাড়া অন্যান্য পদে কোনো পরিবর্তন আপাতত নেই । নতুন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ চেয়ারম্যান ও সংগঠনের অন্যান্য নেতৃত্বের সাথে আলোচনা করে অতি শীঘ্রই কমিটি পুনর্গঠনের সুনির্দিষ্ট প্রস্তাব এবং চট্টগ্রামের বিভিন্ন সমস্যা সমাধানে বিস্তারিত কার্যকর কর্মসূচি চূড়ান্ত করা হবে। সভায় চট্টগ্রামের জলাবদ্ধতা সমস্যা নিরসন, কালুরঘাট নতুন সেতু নির্মাণ কাজ দ্রুত দৃশ্যমান করা, যানজট নিরসন, বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, মিডিয়া সন্ত্রাস বন্ধ করা এবং বিভিন্ন ইস্যুতে জনগণকে সচেতন করে সরকারের দৃষ্টি আকর্ষণ করা, এবং সিডিএর মাস্টার প্ল্যান সংশোধন বা নতুন মাস্টার প্ল্যান গ্রহণের বিষয়ে সুনির্দিষ্ট প্রস্তাবনা পেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই লক্ষ্যে দেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত চট্টগ্রামবাসী ও প্রবাসী বাংলাদেশিদের মতামত গ্রহণ করে চূড়ান্ত প্রস্তাব তৈরি করা হবে, যা পরবর্তীতে সংশ্লিষ্ট সব সংস্থা ও সরকারের কাছে উপস্থাপন করা হবে।

এই সভায় আলোচনায় অংশগ্রহণ করেন যথাক্রমে—চট্টগ্রাম নাগরিক ফোরামের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট শিল্পী শাহরিয়ার খালেদ, সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আবুল হাশেম, বিশিষ্ট রাজনীতিক মিতুল দাশগুপ্ত, ফোরামের সাংগঠনিক সম্পাদক মনসুর আলম, এবং সর্বজনাব কে এম শহীদুল্লাহ, আব্দুল কাদের, রেজাউল করিম, ইমাম হোসেন চৌধুরী, মোহাম্মদ ইসহাক, মোহাম্মদ নূর, আক্তার হোসেন, শহীদুল ইসলাম, ইলিয়াস রিপন,, মোহাম্মদ শাহরিয়ার, আরিফুল ইসলাম চৌধুরী, মনজুর আহমেদ, মোহাম্মদ হেলাল উদ্দিন, ফারুক আহমদ ও আবদুল্লাহ আল মামুন প্রমুখ।



ফেসবুকে আমরা