August 10, 2026, 7:53 pm
শিরোনাম:
জন্মদিনের শুভেচ্ছা বার্তা তালা ইসলামকাটি সাব-রেজিস্ট্রার অফিস সহায়ক জাহঙ্গীরের বিরুদ্ধে,দুর্নীতির অভিযোগ, মোরেলগঞ্জে মাদকবিরোধী অভিযানে ৪ জনের কারাদণ্ড মোরেলগঞ্জের চিংড়াখালীতে নদীভাঙন রোধে মানববন্ধনবসতবাড়ি, রাস্তাঘাট, ফসলি জমি ও স্থাপনা রক্ষায় দ্রুত টেকসই বাঁধ নির্মাণের দাবি। মো. ফিরোজ আহমেদ তালুকদারমোরেলগঞ্জ (বাগেরহাট) ৩১ জনের সাফল্যে অনুপ্রেরণার গল্প,এসএসসি স্টুডেন্ট সাকসেস প্রজেক্ট-২০২৬ মোরেলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের নির্বাচনী শো ডাউন যতদিন শক্তি থাকবে, জাতির প্রয়োজনে মাঠে থাকব’: গাইবান্ধায় ডা. শফিকুর রহমান বার্ধক্যের চায়ের কাপে চব্বিশের গল্প পানছড়ির দুই শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াদুদ ভূইয়ার উদ্যোগে ৯০ জোড়া বেঞ্চসহ আসবাবপত্র বিতরণ পাটগ্রাম ইউনিয়নে এডিপির ২ লাখ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণে অনিয়মের অভিযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বগুড়ায় আমিরে জামায়াতের সঙ্গে মহানগরী ও জেলা শাখার কর্মপরিষদ সদস্যদের মতবিনিময়

Reporter Name

হাবিব(বগুড়া)জেলা প্রতিনিধি:

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সঙ্গে বগুড়া মহানগরী ও জেলা শাখার কর্মপরিষদ সদস্যদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার(১০ আগস্ট)বিকেল ৫টায় বগুড়া বনানী পর্যটন মোটেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বগুড়া মহানগরী ও জেলা জামায়াতের সাংগঠনিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

জামায়াতের আমিরের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন মাও. আব্দুল হালিম,অধ্যক্ষ শাহাবুদ্দিন, নজরুল ইসলাম।

এদিকে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বগুড়া মহানগর জামায়াতের কর্মপরিষদ ও জেলা শাখার কর্মপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বগুড়া মহানগর ও জেলা শাখার দায়িত্বশীলরা তাদের সাংগঠনিক কার্যক্রম, বিভিন্ন কর্মসূচি, সাংগঠনিক অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে আমিরে জামায়াতকে অবহিত করেন।

আমিরে জামায়াত ডা. শফিকুর রহমান দায়িত্বশীলদের উদ্দেশে বলেন, সংগঠনের প্রত্যেক দায়িত্বশীলকে নিষ্ঠা, সততা, আমানতদারিতা ও জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। মানুষের কল্যাণে কাজ করার পাশাপাশি জনগণের সমস্যা ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে তাদের পাশে দাঁড়াতে হবে।
তিনি আরও বলেন, একটি ন্যায়ভিত্তিক ও কল্যাণমুখী সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে দায়িত্বশীলদেরকে নিজেদের দক্ষতা ও যোগ্যতা বৃদ্ধি করতে হবে। সাংগঠনিক কার্যক্রমকে গতিশীল করার পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।



ফেসবুকে আমরা