November 6, 2026, 10:26 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাতক্ষীরার কালীগঞ্জের নলতা ডায়াবেটিক হাসপাতালে সমিতির নামে বহুমুখী প্রতারণা পরিচালক মিলনের বিরুদ্ধে

Reporter Name

 

হাফিজুর রহমান কালিগঞ্জ(সাতক্ষীরা) প্রতিনিধিঃ

প্রতারক চক্র ফ্রি চিকিৎসা ও ৬ বছরে দ্বিগুণসহ বেশি লাভের লোভ দেখিয়ে হাজার হাজার গ্রাহক ও শেয়ার হোল্ডারদের নিকট থেকে নেওয়া আমানতের ৩ কোটি টাকা আত্মসাৎ করেছে। বছরের পর বছর টাকা ফেরত না পেয়ে গ্রাহকরা বিক্ষোভ সমাবেশ ও হাসপাতালের পরিচালকের কক্ষ অবরুদ্ধ ও ঘেরাও কর্মসূচি পালন করেন। সোমবার is ১০ আগস্ট বেলা সাড়ে ১১ টার দিকে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সামনে শত শত নারী-পুরুষ গ্রাহকরা এ বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করে।

দীর্ঘদিন ধরে গ্রাহকদের জমা রাখা আমানত ও লভ্যাংশ পরিশোধ বা ফেরত না দেওয়া সহ বারবার সময় নিয়েও টাকা ফেরত দিতে ব্যর্থ হন নলতা ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতাল ও নলতা ডায়াবেটিস হাসপাতাল কল্যাণ সমবায় সমিতি লিমিটেডের পরিচালক মিলন হোসেন। বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠান চলাকালীন পরিচালক মিলন হোসেন উপস্থিত সাংবাদিকদের মাধ্যমে সমঝোতার প্রস্তাব দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরে অবস্থা বেগতিক দেখে পরিচালক মিলন হোসেন তার অফিস কক্ষে গেলে সেখানে মাঠকর্মী এবং গ্রাহকরা টাকা ফেরতের দাবিতে উত্তেজিত হয়ে অবরুদ্ধ করে রাখে।

ঘন্টা ব্যাপী এই পরিস্থিতি চলতে থাকলে প্রতি মাসে মাসে মাঠকর্মীদের মাধ্যমে গ্রাহকদের ত্রিশ হাজার টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও গ্রাহক মাঠকর্মীরা টাকা ফেরত পাওয়ার দাবিতে অনড় থাকে। মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন মাঠকর্মী চম্পা সরকার,আমেনা খাতুন, ফিরোজা বেগম, আবেদার আলী খান, আশরাফ হোসেন, প্রভাতী রানী প্রমূখ।, সমাবেশে বক্তারা বলেন হাসপাতাল প্রতিষ্ঠা লাভের পর থেকে নলতা ডায়াবেটিক হাসপাতাল কল্যাণ সমবায় সমিতি লিমিটেড নামে একটি সমিতি গঠন করে।

ছয় বছরে দ্বিগুণ সহ মোটা অংকের টাকা লাভ ও লোভের প্রলোভনের ফাঁদে ফেলে মাঠকর্মীদের দিয়ে উক্ত সমিতির সাড়ে চার হাজার গ্রাহকদের নিকট থেকে তিন কোটির ও অধিক টাকা আমানত হিসাবে সংগ্রহ করা হয়। পরবর্তীতে আমানতের টাকা ফেরত না পেয়ে অনেক গ্রাহক অনাহারে, অর্ধাহারে বিনা চিকিৎসায় মৃত্যু পথের যাত্রী হয়েও কোন একটি টাকাও সহায়তা পায়নি হাসপাতাল কর্তৃপক্ষের নিকট থেকে। গত তিন মাস আগে বিষয়টি নিয়ে ভুক্তভোগী গ্রাহকরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দিলেও আজও পর্যন্ত বিষয়টি নিয়ে কোন কিছু পদক্ষেপ না নেওয়ায় ক্ষোভ প্রকাশ করেন গ্রাহকরা।

এ বিষয়টি নিয়ে উপজেলা সমবায় কর্মকর্তাকে জানালে তিনি অফিসের জন্য একটি এসি নিয়ে ঠান্ডা হয়ে বসে থাকলেও উত্তাপের আগুনে জ্বলে ঝলসে গেছে ভুক্তভোগী গ্রাহকরা। এ সময় হাসপাতলে থাকা বিক্ষুব্ধ কর্মী চম্পা সরকার আমেনা খাতুন ফিরোজা বেগম সহ একাধিক ব্যক্তি বলেন গ্রাহকরা আমাদের দেখে আমাদের কথা শুনে টাকা দিয়েছে। এখন তারা কোন পরিচালককে চিনেনা। সময় অসময়ে বাড়িতে এসে প্রতিনিয়ত গ্রাহকরা হামলা ও লাঞ্ছিত করে টাকা আদায়ের চেষ্টা চালিয়ে গেলেও ঐ কর্তৃপক্ষের টনক নড়েনি।

আগামী এক সপ্তাহের মধ্যে টাকা ফেরত না দিলে গ্রাহকরা বড় ধরনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ ব্যাপারে হাসপাতালের পরিচালক মিলন হোসেন এ প্রতিনিধিকে জানান আমার সামর্থ্য অনুযায়ী ব্যবসা করে গ্রাহকদের টাকা শোধ করার প্রতিশ্রুতি দিলেও তারা মানছে না। এ বিষয়ে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।



ফেসবুকে আমরা