November 6, 2026, 2:07 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সরকারি দামে গ্যাস কমলেও নোয়াখালীতে সিএনজি ভাড়া ইচ্ছেমতো:

Reporter Name

 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

সরকার নির্ধারিত গ্যাসের দাম কমলেও নোয়াখালীর বিভিন্ন সড়কে কমেনি সিএনজিচালিত অটোরিকশার ভাড়া। বরং কিছুদিন আগে জ্বালানি ও অন্যান্য খরচ বৃদ্ধির অজুহাতে যেসব রুটে ইচ্ছেমতো ভাড়া বাড়ানো হয়েছিল,গ্যাসের দাম কমার পরও সেই বাড়তি ভাড়া বহাল রয়েছে। এতে ক্ষোভ ও অসন্তোষ বাড়ছে সাধারণ যাত্রীদের মধ্যে।

বিশেষ করে সেনবাগ উপজেলার বিভিন্ন সিএনজি স্ট্যান্ড ও আঞ্চলিক সড়কে যাত্রীদের কাছ থেকে আগের তুলনায় বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যাচ্ছে। কোথাও ৫ টাকা, কোথাও ১০ টাকা, আবার কোনো কোনো রুটে ২০-৩০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন যাত্রীরা।

যাত্রীদের অভিযোগ, গ্যাসের দাম বাড়লে সঙ্গে সঙ্গে ভাড়া বাড়ানোর দাবি ওঠে। কিন্তু গ্যাসের দাম কমলে সেই অনুপাতে ভাড়া কমানোর কোনো উদ্যোগ দেখা যায় না। ফলে ভাড়া বৃদ্ধির ক্ষেত্রে এক ধরনের ‘একতরফা নিয়ম’ চালু হয়েছে বলে মনে করছেন তারা।

একজন নিয়মিত যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন,
গ্যাসের দাম বাড়লে ভাড়া বাড়ে, গ্যাসের দাম কমলে ভাড়া কমে না এ কেমন নিয়ম? সাধারণ মানুষ কি শুধু বাড়তি ভাড়া দেওয়ার জন্যই ?
আরেক যাত্রী বলেন, প্রতিদিন কর্মস্থল, শিক্ষা প্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে সিএনজিতে যাতায়াত করতে হয়। ভাড়া কয়েক টাকা বাড়লেও মাস শেষে আমাদের মতো নিম্ন ও মধ্যবিত্ত মানুষের ওপর বড় চাপ পড়ে।

সংশ্লিষ্টরা বলছেন, জ্বালানির মূল্য, গাড়ির রক্ষণাবেক্ষণ, চালকের আয়সহ পরিবহন খাতের বিভিন্ন ব্যয়ের বিষয় বিবেচনায় নিয়ে ভাড়া নির্ধারণ করা যেতে পারে। তবে কোনোভাবেই যাত্রীদের কাছ থেকে ইচ্ছেমতো ভাড়া আদায়ের সুযোগ থাকা উচিত নয়।

স্থানীয় সচেতন নাগরিকদের দাবি, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী গ্যাসের মূল্য কমলে পরিবহন ভাড়ার বিষয়টিও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারির আওতায় আনতে হবে। একই সঙ্গে নির্ধারিত ভাড়ার তালিকা প্রকাশ্যে টানিয়ে দেওয়া এবং অতিরিক্ত ভাড়া আদায় বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা প্রয়োজন।

সিএনজি চালকদের একটি অংশ অবশ্য দাবি করছেন, গ্যাসের পাশাপাশি গাড়ির যন্ত্রাংশ, মেরামত, টায়ার, শ্রম ও অন্যান্য খরচ বেড়েছে। এসব ব্যয় বিবেচনা করেই তারা ভাড়া বাড়িয়েছেন। তবে যাত্রীদের প্রশ্ন যদি সব খরচ বাড়ার কারণে ভাড়া বাড়ানো যায়, তাহলে গ্যাসের দাম কমার পর ভাড়া কমানোর বিষয়টি কেন বিবেচনায় নেওয়া হবে না?

সাধারণ যাত্রীদের দাবি, গ্যাসের দাম কমেছে এখন সিএনজি ভাড়াও যৌক্তিক পর্যায়ে কমাতে হবে। অন্যথায় একদিকে জ্বালানি খাতে মূল্যছাড়ের সুফল মিললেও অন্যদিকে পরিবহন খাতে বাড়তি ভাড়ার বোঝা বহন করতে হবে সাধারণ মানুষকেই।

এখন দেখার বিষয়, সংশ্লিষ্ট প্রশাসন ও পরিবহন কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে কী ব্যবস্থা নেয় এবং গ্যাসের মূল্য কমার সুফল যাত্রীদের ভাড়ায় প্রতিফলিত হয় কি না।

জনগণের প্রশ্ন একটাই
গ্যাসের দাম কমলেও সিএনজি ভাড়া কমবে কবে ?



ফেসবুকে আমরা