সিরাজগঞ্জ প্রতিনিধি:
মো: আরমান হোসেন
সিরাজগঞ্জের তাড়াশ থানায় নতুন অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন জনাব মোঃ ইমাম জাফর। গত ৭ আগস্ট ২০২৬ খ্রিষ্টাব্দ তিনি তাড়াশ থানার অফিসার ইনচার্জ হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।
দায়িত্ব গ্রহণের পর তিনি থানার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন।
নবাগত ওসি মোঃ ইমাম জাফর বলেন, তাড়াশ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করা, মাদক ও অপরাধ দমন এবং সাধারণ মানুষের প্রত্যাশা অনুযায়ী পুলিশি সেবা নিশ্চিত করতে সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।
একই সঙ্গে তিনি থানার সেবার মান উন্নয়নে স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ ও সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেন।