November 6, 2026, 6:06 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মানিকগঞ্জের শিবালয়ে বালু উত্তোলন ও আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে ম্যানেজারকে গুলি করে হত্যা

Reporter Name

আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি :

মানিকগঞ্জের শিবালয় উপজেলার তেওতা বালুমহাল এলাকা এখন এক আতঙ্কের জনপদ। বালু উত্তোলন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রথমে প্রাণনাশের হুমকি এবং তার ঠিক পরদিনই ম্যানেজারকে গুলি করে হত্যার ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পুলিশি তৎপরতা শুরু হলেও জনমনে কাটছে না শঙ্কা।

​ঘটনার সূত্রপাত গত ১ এপ্রিল। তেওতা বালুমহালের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা মোঃ কাওছার আলম খানকে একটি বিদেশি নম্বর থেকে মোবাইলে খুদে বার্তা পাঠিয়ে হত্যার হুমকি দেওয়া হয়। বার্তায় স্পষ্ট বলা হয়, বাল্কহেড জাহাজে বালু বিক্রি বন্ধ না করলে তাকে সপরিবারে খতম করা হবে। জীবনের নিরাপত্তা চেয়ে কাওছার আলম ২ এপ্রিল শিবালয় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং- ৮৮) করেন।

​জিডি করার ২৪ ঘণ্টা পার না হতেই সন্ত্রাসীরা তাদের হুমকির নৃশংস বাস্তবায়ন ঘটায়। ২ এপ্রিল বালুমহালের ইজারাদার পক্ষের ম্যানেজার মিরাজকে লক্ষ্য করে গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান তিনি। নিহত মিরাজের বাড়ি পাবনা জেলার দাপুনিয়া গ্রামে। স্থানীয়দের অভিযোগ, বালুমহালের নিয়ন্ত্রণ নিতে একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে পাঁয়তারা করছে এবং এই হত্যাকাণ্ড সেই পরিকল্পনারই অংশ।

​হত্যাকাণ্ডের পর থেকে তেওতা চরাঞ্চল ও পার্শ্ববর্তী এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, দিনের আলোতে এভাবে হুমকি দিয়ে হত্যাকাণ্ড ঘটানো প্রশাসনের জন্য বড় চ্যালেঞ্জ। তারা অবিলম্বে নেপথ্যের কারিগরদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

​শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছে। তিনি বলেন, “হুমকির বিষয়টি আমরা অবগত ছিলাম। এর পরপরই এই হত্যাকাণ্ড অত্যন্ত দুঃখজনক। ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করতে কাজ চলছে এবং খুব দ্রুতই অপরাধীদের গ্রেফতার করা হবে।

​ কাওছার আলমের জিডি এবং ম্যানেজার মিরাজ হত্যাকাণ্ডের যোগসূত্র খুঁজতে বর্তমানে কাজ করছে জেলা পুলিশ ও গোয়েন্দা সংস্থা।



ফেসবুকে আমরা