August 9, 2026, 7:55 pm
শিরোনাম:
মদনে সহকারী শিক্ষিকা লাঞ্ছিত প্রধান শিক্ষকের হাতে থানায় অভিযোগ জন্ম দিনের শুভেচ্ছায় শিক্ত হলেন রাজধানী টিভি ও দৈনিক ভোরের আকাশ কালিগঞ্জ উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো. পনির খন্দকার মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনের কারাদণ্ড, ড্রেজার জব্দ লক্ষ্মীপুরে গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যু  পঞ্চগড়ে আইনজীবী জামাতার বিরুদ্ধে শ্বশুরের অভিযোগ, হয়রানির প্রতিবাদে মানববন্ধন সাতক্ষীরা জেলা আইন-শৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত,গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত  গ্রহণ নরসিংদীর শিবপুরে পূজা উদযাপন পরিষদ এর আলোচনা সভা অনুষ্ঠিত। কালীগঞ্জে স্কাউটসদের ক্যাম্প ফায়ারে অগ্নিদগ্ধ হয়ে এক ছাত্র হাসপাতালে খুলনায় পিকআপের ধাক্কায় ভ্যানচালক নিহত, চালকসহ আটক ২ বলাকা সাহিত্য চর্চা পরিষদের আয়োজনে সাহিত্য আড্ডা-কবিতা-গানেগানে “যমুনায় নৌভ্রমণ-২০২৬” উদযাপন
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চট্টগ্রামে বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের নিয়ে ‘এক মুঠো ভালোবাসা’ শীর্ষক মানবিক অনুষ্ঠানের আয়োজন করেছে নান্দনিক চট্টলা

Reporter Name

 

মিলন বৈদ্য শুভ, চট্টগ্রাম (প্রতিনিধি):

গতকাল অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সমাজসেবা কার্যালয়, চট্টগ্রামের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা শিক্ষা অফিসার আব্দুল আজিজ এবং জেলা শিল্পকলা একাডেমির জেলা কালচারাল অফিসার সৈয়দ মুহম্মদ আয়াজ মাবুদ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নান্দনিক চট্টলার প্রেসিডেন্ট ইলিয়াছ রিপন। স্বাগত বক্তব্য দেন বেওয়ারিশ মানবসেবা বৃদ্ধাশ্রমের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান গোলাম রহমান চৌধুরী।

আয়োজনের অংশ হিসেবে বৃদ্ধাশ্রমের বাসিন্দাদের জন্য রাতের খাবারের ব্যবস্থা করা হয়। পাশাপাশি চাল, ডাল, তেল, আলুসহ প্রয়োজনীয় খাদ্যসামগ্রী উপহার দেওয়া হয়।

অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, মানবিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন অনুষ্ঠান উদযাপন কমিটির চেয়ারম্যান আবু তাহের চৌধুরী, আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালের ট্রেজারার প্রিন্সিপাল সানা উল্লাহ, বিশিষ্ট সংগঠক ও মানবিক ব্যক্তিত্ব এম এ সবুর, সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান লায়ন ডাঃ আর কে রুবেল, জালালাবাদ চক্ষু হাসপাতালের চেয়ারম্যান নুরুল ইসলাম ভূঁইয়া,নান্দনিক চট্টলার উপদেষ্টা মুরাদ চৌধুরী,

আশার আলো মানবিক ফাউন্ডেশনের সভাপতি আব্দুল নুর এবং প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর আলম ও মাইন উদ্দিন, সাংগঠনকি সম্পাগক মো. নুর, সাংবাদিক রতন বড়ুয়া, মানবিক ব্যক্তিত্ব বায়েজিদ ফরায়েজী, মনির আহম্মদ ফাউন্ডেশনের চেয়ারম্যান একিউএম মুসলেহ উদ্দিন, এস আর সলুশনের চেয়ারম্যান সাইফুল ইসলাম সিকদার, আশার আলো মানবিক ফাউন্ডেশনের অনুষ্ঠান উদযাপন কমিটির মহাসচিব সোমা মুৎসুদ্দি, নান্দনিক চট্টলার কো-অর্ডিনেটর সাবরিনা আফরোজা, নান্দনিক চট্টলার  সেক্রেটারি ঝিমি চাকমা ঝুম, সমন্বয়ক তানজিন নিপা , কণিকা উপস্থিত ছিলেন।

আয়োজকেরা বলেন, সমাজের অবহেলিত ও অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানো এবং তাঁদের জীবনে কিছুটা আনন্দ ও স্বস্তি ফিরিয়ে আনাই ছিল ‘এক মুঠো ভালোবাসা’ আয়োজনের মূল লক্ষ্য। মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়বদ্ধতা থেকে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন ।



ফেসবুকে আমরা