November 6, 2026, 6:59 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

সাদা পাথর পর্যটনঘাটে পর্যটকদের বাঁচাতে হামলার শিকার সাংবাদিকসহ -৩

Reporter Name

মোঃ আব্দুর রব : সিলেট বিভাগীয় প্রধান

সিলেটের পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে ঘুরতে এসে স্থানীয়দের হামলার শিকার হয়েছেন পর্যটকরা।

স্হানীয়দের হামলা থেকে পর্যটকদের বাঁচাতে হামলায় গুরুতর আহত হয়েছেন কালের কণ্ঠ সিলেট প্রতিনিধি ও কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক কবির আহমদ।

আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

গুরুতর আহত সাংবাদিক কবির আহমদকে সিলেট ওসমানী হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে জানা গেছে।

৭ আগষ্ট সন্ধ্যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার জনপ্রিয় পর্যটনকেন্দ্র ভোলাগঞ্জ সাদা পাথরে বেড়াতে আসা কয়েকজন পর্যটকের সঙ্গে স্থানীয়দের কথা কাটাকাটির একপর্যায়ে স্হানীয় কতিপয় বেশ কয়েকজন যুবক কিছু বুঝে উঠার পূর্বেই দেশীয় অস্ত্রসহ হামলা করে।

তাৎক্ষণিক পর্যটকদের বাঁচাতে কালের কণ্ঠের সাংবাদিক চেষ্টা করলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে জানা যায়।

ঘটনাস্থলে পুলিশ উপস্থিত থাকলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়।

একপর্যায়ে উত্তেজিত স্থানীয়রা পুলিশের হেফাজত থেকে হামলায় জড়িত সন্দেহভাজন ব্যক্তি এবং একটি গাড়ি ছিনিয়ে নিয়ে যায় বলে অভিযোগ করেন কোম্পানীগঞ্জ থানার উপ-পরিদর্শক জাহিদ (ফোন রেকর্ড)।

এ ঘটনায় এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত নজরদারি চালাচ্ছে।

ঢাকা থেকে আগত পর্যটকরা বলছেন, দেশের অন্যতম জনপ্রিয় এই পর্যটনকেন্দ্রে নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন। আজকের লোমহর্ষক ঘঠনায় তারা বিস্মিত ও হতবাক।

ঘঠনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) উসমান গনী জানান সাংবাদিকসহ পর্যটকদের হামলার ঘঠনায় তাৎক্ষণিক উপজেলা স্বাস্থ্যকম্প্লেক্সে আহতদের দেখেছি। হামলার ঘঠনায় যে বা যারা জড়িত তাদের সনাক্তকরণে মাঠে পুলিশ কাজ করছে।

লিখিত অভিযোগের ভিত্তিতে দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনার প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।



ফেসবুকে আমরা