November 6, 2026, 7:46 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

নড়াইলে বৃদ্ধা মোস্তফা কাজী কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। কিন্তু আসামীদের দ্রুত গ্রেফতার না করায় এলাকাবাসী বিক্ষোভ ওমানববন্ধন কর্মসূচি পালন করেন ।

Reporter Name

নড়াইলে বৃদ্ধা মোস্তফা কাজী কে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়। কিন্তু আসামীদের দ্রুত গ্রেফতার না করায় এলাকাবাসী বিক্ষোভ ওমানববন্ধন কর্মসূচি পালন করেন ।

মোঃরাসেল শেখ,
নড়াইল জেলা প্রতিনিধি।

নড়াইলের সদর উপজেলায় ১০নং ভদ্রবিলা ইউনিয়নে বৃদ্ধ মোঃ মোস্তফা কাজীকে পরিকল্পিতভাবে হত্যার তীব্র প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। হত্যায় জড়িত সকল আসামিকে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির ওবিচারে দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
শুক্রবার (০৭/০৮/২০২৬) বিকেলে ‘১০নং ভদ্রবিলা ইউনিয়নের সর্বস্তরের জনগণ’-এর ব্যানারে স্থানীয় বাজার এলাকায় সচেতন ও ক্ষুব্ধ নাগরিকরা এ কর্মসূচির আয়োজন করেন।
স্থানীয় সূত্র ও পরিবারের অভিযোগ থেকে জানা যায়, সম্প্রতি ভদ্রবিলা ইউনিয়নের প্রাইমারি স্কুল মাঠে ছোটদের ফুটবল খেলাকে কেন্দ্র করে একটি অপ্রীতিকর ঘটনার সৃষ্টি হয়। ওই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গত ৩ জুলাই বিকেলে উপজেলার মহারাগ গ্রামের নিজ বাড়ি থেকে ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে মোস্তফা কাজীর ওপর হামলা চালায়। তাকে এলোপাতাড়ি পিটিয়ে ও কুপিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পরদিন ৪ জুলাই নিহতের ছেলে বাদী হয়ে ২৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৮–১০ জনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ এখন পর্যন্ত ৪ জন এজাহারনামীয় আসামিকে গ্রেপ্তার করলেও বাকিরা পলাতক রয়েছে।
মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য দেন ভদ্রবিলা ইউনিয়ন বিএনপির সভাপতি কাজী রাকিব সেন্টু। তিনি বলেন, “একজন বৃদ্ধ ও নিরীহ মানুষকে এভাবে পরিকল্পিতভাবে হত্যা করা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। আমরা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত চাই এবং জড়িত সকল আসামিকে অবিলম্বে গ্রেপ্তার করার জোর দাবি জানাচ্ছি।”
মানববন্ধনে নিহত মোস্তফা কাজীর ছেলে আমজাদ হোসেন কালাই ও নাতি স্বাধীন কাজী আবেগাপ্লুত কণ্ঠে বলেন, “আমাদের পিতাকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। আমরা আর কিছুই চাই না, প্রশাসন ও আদালতের কাছে শুধু বাবার প্রকৃত খুনিদের দ্রুত ফাঁসি চাই।”
মানববন্ধন শেষে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে ভদ্রবিলা বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে আসামিদের গ্রেপ্তার করে বিচারে সোপর্দ করা না হয়, তবে পরবর্তীতে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

মোঃরাসেল শেখ,
নড়াইল জেলা প্রতিনিধি।



ফেসবুকে আমরা