আল মামুন মানিকগঞ্জ প্রতিনিধি।
ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে মানিকগঞ্জের ঘিওরে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৫ আগস্ট) সকালে ঘিওর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানভীর ইসলাম, ঘিওর থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. মেজবাহ্ উদ্দিন খান , উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাসিব আহসান, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সাধারণ সম্পাদক কাজী ওয়াজেদ আলী মিস্টার, ঘিওর প্রেসক্লাবের সভাপতি মহসিন খান হিরা, সহ-সভাপতি সোহেল রানা খন্দকার, সাধারণ সম্পাদক মির্জা সেলিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. সাইফুল ইসলাম, সাংবাদিক আল মামুনসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মত্যাগ গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয় এবং তাঁদের পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। পরে বক্তারা জুলাই গণঅভ্যুত্থানের চেতনা সমুন্নত রেখে গণতান্ত্রিক মূল্যবোধ, ন্যায়বিচার ও উন্নয়নের ধারাকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।