November 6, 2026, 9:28 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

মাদক কারবারির বিরুদ্ধে সফল অভিযান, ডিবি টিমকে উৎসাহ দিতে অর্থ পুরস্কার

Reporter Name

 

প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের, ব্যুরো চীফ নোয়াখালী:

 

মাদকের বিরুদ্ধে সফল বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং এক মাদক কারবারিকে গ্রেপ্তারের অসামান্য সাফল্যের স্বীকৃতিস্বরূপ নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুল ইসলাম এবং অভিযানে অংশ নেওয়া ডিবি টিমের সদস্যদের অর্থ পুরস্কার প্রদান করেছেন নোয়াখালী জেলার পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন।

 

রোববার (২ আগস্ট) জেলা পুলিশ কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পুলিশ সুপার আনুষ্ঠানিকভাবে ডিবি টিমের সদস্যদের হাতে এ অর্থ পুরস্কার তুলে দেন। এ সময় তিনি মাদকের বিরুদ্ধে জেলা পুলিশের চলমান অভিযানকে আরও গতিশীল করার আহ্বান জানান এবং দায়িত্ব পালনে সাহসিকতা, পেশাদারিত্ব ও আন্তরিকতার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রশংসা করেন।

 

জানা যায়, সম্প্রতি নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) একটি সফল বিশেষ অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা উদ্ধার এবং একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। অভিযানের এ সাফল্য জেলা পুলিশের মাদকবিরোধী কার্যক্রমে একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে।

 

অনুষ্ঠানে পুলিশ সুপার এন এম নাসিরুদ্দিন বলেন, মাদকের বিরুদ্ধে নোয়াখালী জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। সমাজ থেকে মাদকের বিস্তার রোধে জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে এবং এ নীতি বাস্তবায়নে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তিনি আরও বলেন, মাদক নির্মূলে সফলতা অর্জনকারী পুলিশ সদস্যদের যথাযথভাবে মূল্যায়ন করা হবে, যাতে তারা আরও উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

 

তিনি আশা প্রকাশ করেন, জেলা গোয়েন্দা শাখাসহ নোয়াখালী জেলা পুলিশের সকল ইউনিট একই নিষ্ঠা, সততা ও পেশাদারিত্ব বজায় রেখে ভবিষ্যতেও মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে। অপরাধ দমন, আইন-শৃঙ্খলা রক্ষা এবং মাদকমুক্ত নোয়াখালী গড়তে জেলা পুলিশের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলেও তিনি উল্লেখ করেন।

 

নোয়াখালী জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে চলমান বিশেষ অভিযান ভবিষ্যতেও একই দৃঢ়তা, পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে অব্যাহত থাকবে। মাদক নির্মূলে জনসচেতনতা বৃদ্ধি এবং আইন প্রয়োগকারী সংস্থার সমন্বিত উদ্যোগের মাধ্যমে একটি নিরাপদ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলাই জেলা পুলিশের প্রধান লক্ষ্য।



ফেসবুকে আমরা