November 6, 2026, 7:41 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

জলাবদ্ধতা নিরসনে মাঠে কদাল হাতে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছঃ

Reporter Name

জলাবদ্ধতা নিরসনে মাঠে কদাল হাতে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছঃ

খুলনা বিভাগীয় প্রধান মোঃ জামাল উদ্দিনঃ

২৯ শে জুলাই বুধবার 2026
সাতক্ষীরা:টানা বৃষ্টিতে সৃষ্ট চরম জলাবদ্ধতা থেকে ব্রহ্মরাজপুর ইউনিয়নের ১নং ওয়ার্ড শাল্যে ও বেড়াডাঙ্গা গ্রামের ৩০০ একর জমির পানি নিষ্কাশনের জন্য (বেতনা নদীর ঘোলের কান্দা) এবং জনজীবনে স্বস্তি ফেরাতে মাঠে নেমেছেন ০৯ নং ব্রহ্মরাজপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

তিনি নিজে উপস্থিত থেকে স্থানীয়দের সাথে নিয়ে পানি নিষ্কাশন কার্যক্রম শুরু করেন।কয়েক দিনের অবিরাম বর্ষণে ব্রহ্মরাজপুর ইউনিয়নের শাল্যে এলাকার বিভিন্ন সড়ক, বাড়িঘর এবং ফসলি জমি তলিয়ে গিয়ে তীব্র জলাবদ্ধতার সৃষ্টি হয়।

এতে চরম ভোগান্তিতে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতিতে জলাবদ্ধতা দূর করতে সময়োপযোগী উদ্যোগ নেন অধ্যাপক আব্দুল ওয়ারেছ।

বুধবার দুপুরে তিনি সরাসরি শাল্যে এলাকায় গিয়ে জলাবদ্ধ স্পটগুলো পরিদর্শন করেন এবং স্থানীয়দের সাথে নিয়ে পানি নিষ্কাশনের জন্য (ঘোলেরকান্দা) পাইপ বসানো সহ সমস্থ ব্যবস্থা গ্রহণ করেন।

চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক আব্দুল ওয়ারেছ নিজে উপস্থিত থেকে এই কার্যক্রমে অংশ নেওয়ায় এলাকার সাধারণ মানুষের মাঝে ব্যাপক উদ্দীপনার সৃষ্টি হয়। এ সময় উপস্থিত ছিলেন অত্র কাজের সার্বিক তত্ত্বাবধানকারী ব্রহ্মরাজপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ও ১ নং ওয়ার্ড ইউপি সদস্য জনাব মো: নুরুল হুদা।

এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এবং বিপুল সংখ্যক স্থানীয় জনগণ কোদাল ও অন্যান্য সরঞ্জাম নিয়ে স্বতঃস্ফূর্তভাবে এই পানি নিষ্কাশন কাজে হাত মেলান।উক্ত কার্যক্রমে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন—ব্রহ্মরাজপুর ইউনিয়ন জামায়াতের সহকারী সেক্রেটারি মাও: শাহিনুর রহমান, সাবেক ইউপি সদস্য আবুল হোসেন ডবলু, মাষ্টার ফিরোজ হোসেন, শেখ আব্দুল ওহাব, বেলাল হোসেন রিপন, সাংবাদিক মো:জামাল উদ্দিন খান, মো: আইয়ুব আলি,জিয়াউর রহমান, আব্দুর রকিব,আব্দুল বারী,আশুতোষ মহালদার, নিতাই, প্রসেনজিৎ, সাকিব, তৌহিদুজ্জামান, সহ এলাকার সর্বস্তরের সাধারণ জনগণ।অধ্যাপক আব্দুল ওয়ারেছের এই মানবিক ও দায়িত্বশীল উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন শাল্যে, রিশি পাড়া ও বেড়াডাঙ্গা গ্রামের বাসিন্দারা।

স্থানীয়দের প্রত্যাশা, নির্বাচনকে সামনে রেখে শুধু নয়, বরং এই ধরনের জনকল্যাণমুখী ও সময়োপযোগী উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং দ্রুত জলাবদ্ধতার স্থায়ী সমস্যা কাটিয়ে শাল্যে এলাকায় স্বাভাবিক জনজীবন ফিরে আসবে বলে সকলে আশাবাদী ।



ফেসবুকে আমরা