গোলাপগঞ্জে হাজী জছির আলী বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি গঠন, সভাপতি শামীম, সহ-সভাপতি মাহবুব
হাফিজুল ইসলাম লস্কর, স্টাফ রিপোর্টারঃ
গোলাপগঞ্জ পৌরশহরের ঐতিহ্যবাহী হাজী জছির আলী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা ও ব্যবস্থাপনা কমিটি নতুন করে গঠন করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জুলাই ২৬) অনুষ্ঠিত বিদ্যালয়ের পূর্বনির্ধারিত এক সভায় সর্বসম্মতিক্রমে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।
নবগঠিত কমিটিতে বিদ্যালয়ের দাতা সদস্য ও সাবেক সভাপতি মইনুল ইসলাম শামীম পুনরায় সভাপতি এবং শিক্ষানুরাগী সদস্য মাহবুবুর রহমান চৌধুরী সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব মোহাম্মদ তাজ উদ্দিনের সঞ্চালনায় সভায় শিক্ষক ও অভিভাবক প্রতিনিধি সহ কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
উপস্থিত সদস্যরা হলেন, জাকের আহমদ (মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক প্রতিনিধি), মোহাম্মদ কায়েছ মিঞা (স্থানীয় বিদ্যালয় সহকারী শিক্ষক প্রতিনিধি), আব্দুল জলিল (সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা),রিফাত সুলতানা সুকন্যা (শিক্ষানুরাগী সদস্য), মখদ্দছ আলী, ফাহিমা আক্তার ও মারুফা বেগম (অভিভাবক সদস্য)।
প্রধান শিক্ষক মোহাম্মদ তাজ উদ্দিন জানান, সভা শেষে নবগঠিত এই ব্যবস্থাপনা কমিটির চূড়ান্ত অনুমোদনের জন্য উপজেলা প্রাথমিক শিক্ষা কমিটির সভাপতি বরাবর আবেদনপত্র প্রেরণ করা হয়েছে।