November 6, 2026, 11:58 am
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগ মাদ্রাসা সুপার গ্রেপ্তার

Reporter Name

ভূরুঙ্গামারীতে জাল সনদে শিক্ষক নিয়োগের অভিযোগ মাদ্রাসা সুপার গ্রেপ্তার

আব্দুস সামাদ
রংপুর বিভাগীয় প্রতিনিধি।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে জাল সনদের মাধ্যমে শিক্ষক নিয়োগ দেওয়ার অভিযোগে একটি দাখিল মাদ্রাসার সুপারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

​বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে সাদা পোশাকের পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সাইদুর রহমান। তিনি উপজেলার কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসার সুপারের দায়িত্বে রয়েছেন।

মামলা সূত্রে জানা গেছে, মাদ্রাসা সুপার সাইদুর রহমান জাল সনদের মাধ্যমে মোস্তাফিজুর রহমান নামে এক ব্যক্তিকে কামাত আঙ্গারীয়া দাখিল মাদ্রাসায় শিক্ষক হিসেবে নিয়োগ দেন। বিষয়টি প্রকাশ্যে এলে স্থানীয় রফিকুল ইসলাম নামে এক ব্যক্তি জনস্বার্থে কুড়িগ্রাম আদালতে একটি মামলা দায়ের করেন।

​আদালত অভিযোগটি আমলে নিয়ে বিষয়টি তদন্তের জন্য সিআইডিকে (CID) নির্দেশ দেন। সিআইডি তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করলে আদালত সুপার সাইদুর রহমানকে সশরীরে হাজির হওয়ার সমন জারি করেন। তবে তিনি নির্ধারিত সময়ে আদালতে হাজির না হওয়ায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা (ওয়ারেন্ট) জারি করা হয়। ওই পরোয়ানার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ।

​পুলিশ সূত্রে আরও জানা গেছে, অভিযুক্ত সাইদুর রহমান এর আগেও শিক্ষক নিয়োগসংক্রান্ত একটি জালিয়াতির মামলায় গ্রেপ্তার হয়েছিলেন। নিজের এসব অপকর্ম ও অপরাধ ঢাকতে তিনি একটি পত্রিকার সাংবাদিক পরিচয় ব্যবহার করতেন বলেও অভিযোগ রয়েছে।

​ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, “আদালতের জারি করা ওয়ারেন্টের ভিত্তিতেই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হচ্ছে।



ফেসবুকে আমরা