November 6, 2026, 4:45 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন: ভেতরে আটকা পড়ে ভ্যানচালক যুবকের মর্মান্তিক মৃত্যু!

Reporter Name

চাঁপাইনবাবগঞ্জে টিসিবির গোডাউনে ভয়াবহ আগুন: ভেতরে আটকা পড়ে ভ্যানচালক যুবকের মর্মান্তিক মৃত্যু!

আজিজুর ইসলাম, স্টাফ রিপোর্টার:

২৩ জুলাই ২০২৬ চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর এক ডিলারের গোডাউনে এক আকস্মিক ও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার রাতে উপজেলার ব্যস্ততম হাটবাকইল বাজারে এই দুর্ঘটনাটি ঘটে। আগুন নিয়ন্ত্রণে আসার পর গোডাউনের ভেতর থেকে নয়ন (১৮) নামের এক তরুণ ভ্যানচালকের ঝলসে যাওয়া মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। নিহত নয়ন হাটবাকইল এলাকারই বাসিন্দা ছিলেন। তার এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার গভীর রাতে হঠাৎ করেই হাটবাকইল বাজারের ঐ টিসিবি গোডাউন থেকে ধোঁয়া ও আগুনের লেলিহান শিখা বের হতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সম্মিলিত সহযোগিতায় গোডাউনের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার পর গোডাউনের ভেতর তল্লাশি চালিয়ে তরুণ ভ্যানচালক নয়নের মরদেহ উদ্ধার করা হয়।

প্রাথমিক ধারণা ও ফায়ার সার্ভিসের বক্তব্য,
চাঁপাইনবাবগঞ্জ ফায়ার সার্ভিসের উপপরিচালক মাহবুবুল ইসলাম জানান, গোডাউনে আগুন লাগার খবর পেয়েই তাদের দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুনে ডাল, তেল, চিনি এবং অন্যান্য টিসিবির ভর্তুকিমূল্যে বিক্রির নিত্যপ্রয়োজনীয় পণ্য পুড়লেও কিছু মালামাল উদ্ধার করা সম্ভব হয়েছে।

তিনি আরও জানান,প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডের সময় ভ্যানচালক নয়ন গোডাউনের ওপরতলায় উঠেছিলেন। চারদিক ঘন ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যাওয়ায় তিনি আর বের হতে পারেননি এবং সেখানেই শ্বাসরোধ ও দগ্ধ হয়ে তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ বলেন, খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও সার্বিক বিষয় খতিয়ে দেখতে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।



ফেসবুকে আমরা