আন্তঃনগর ট্রেনের সময়সূচি বিঘ্নিত: বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেসের টিকিটের পূর্ণ রিফান্ড ঘোষণা
আজিজুর ইসলাম,স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলে চলাচলকারী দুটি গুরুত্বপূর্ণ আন্তঃনগর ট্রেনের যাত্রাপথে বিঘ্ন ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঢাকা অভিমুখী বনলতা এক্সপ্রেস ট্রেনটি বর্তমানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আগে আটকা পড়ে আছে। অপরদিকে, ঢাকা সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনটি রাজশাহী রেলওয়ে স্টেশনের ৫ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়ে আছে।
এই অনাকাঙ্ক্ষিত বিলম্বের কারণে যাত্রীদের ভোগান্তি কমাতে বাংলাদেশ রেলওয়ে একটি বিশেষ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সকল যাত্রীর আজকের (অদ্যকার) বনলতা ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের টিকিট কেনা ছিল, তারা ট্রেন যাত্রা বাতিল করে স্টেশনের কাউন্টার অথবা অনলাইনে টিকিটের পূর্ণ মূল্য (রিফান্ড) ফেরত নিতে পারবেন।
তবে ভিন্ন খবর পাওয়া গেছে রাজশাহী অভিমুখী ধূমকেতু এক্সপ্রেস সম্পর্কে। ট্রেনটি ইতিমধ্যে আজিমনগর এলাকা অতিক্রম করেছে এবং এর পরবর্তী স্টপেজ আব্দুলপুর।
রেলওয়ে কর্তৃপক্ষ যাত্রীদের এই সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে এবং পরবর্তী আপডেটের জন্য নিয়মিত খোঁজ নেওয়ার অনুরোধ জানিয়েছে।