November 10, 2026, 2:50 pm
শিরোনাম:
সিলেটের জকিগঞ্জে দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় প্রেসক্লাব সভাপতি জুবায়ের আহমদকে হুমকি নড়াইলে শীতকালীন সবজিতে ভরেছে বাজার, খুশি ক্রেতা-বিক্রেতারা, কৈলাশটিলা ৯ নম্বর কূপ খননসংক্রান্ত জটিলতা নিরসনে গোলাপগঞ্জে মতবিনিময় সভা দীঘিনালায় যথাযোগ্য মর্যাদায় ১০ নভেম্বর জুম্ম জাতীয় শোক দিবস পালন ঝিনাইদহ সদর উপজেলায় জামায়াতের ভাইস-চেয়ারম্যান পদপ্রার্থী আলমগীর হোসাইন আজ আমার ৩৯তম শুভ জন্মদিন কোট চাঁদপুরে আওয়ামীলীগ নেতা গ্রেফতার  বটিয়াঘাটার জলমায় ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে অগ্নিসংযোগ’র প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  নবীনগরে যানজট নিরসনে বাইপাস সড়ক নির্মাণকাজের উদ্বোধন করলেন এমপি আব্দুল মান্নান গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের বিক্ষোভ, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে নতুন দিগন্তের স্বপ্ন দেখছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন

Reporter Name

 

প্রতিবেদক, রিমন হোসেন

 

বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান চালিকাশক্তি। এই খাতে নতুন সম্ভাবনা সৃষ্টি করেছেন তরুণ উদ্যোক্তা অলি হাসান সৃজন। দেশের সোশ্যাল মিডিয়া সার্ভিসে অবদান রেখে তিনি ইতোমধ্যে একজন দক্ষ ও সফল ফ্রিল্যান্সার হিসেবে পরিচিতি পেয়েছেন।

সুনামগঞ্জ জেলার ধর্মপাশা উপজেলার সেলবরষ ইউনিয়নের খলাপাড়া গ্রামের সন্তান অলি হাসান সৃজন স্থানীয়ভাবে পরিচিত “সৃজন” নামে। খলাপাড়া চেয়ারম্যান বাড়ির মো. আব্দুস সালাম তালুকদারের ছোট ছেলে তিনি। ছোট্ট গ্রাম থেকে উঠে এসে আন্তর্জাতিক পর্যায়ে সোশ্যাল মিডিয়া সার্ভিস নিয়ে কাজ করা তরুণ উদ্যোক্তার গল্প আজ অনুপ্রেরণা হয়ে উঠছে অনেকের কাছে।

ময়মনসিংহের রুমডো পলিটেকনিক কলেজে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগে পড়াশোনা করছেন সৃজন। পড়াশোনার পাশাপাশি তথ্যপ্রযুক্তির প্রতি আগ্রহ থেকেই তিনি ২০২২ সালে প্রতিষ্ঠা করেন “ Trusted Bd Seller ” (TBS) নামের একটি আইটি প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠান ফেসবুক আইডি ও পেজ রিকভার ও সেটআপ, ওয়েবসাইট তৈরি ও সাপোর্ট, সোশ্যাল মিডিয়ার নিরাপত্তা সমস্যা সমাধান, গ্রাফিক্স ডিজাইনসহ বিভিন্ন সার্ভিস প্রদান করছে।

সৃজন ও তার টিম ইতোমধ্যে দেশে-বিদেশে বহু ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছে। ভারতসহ কয়েকটি দেশের আইটি বিশেষজ্ঞদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করে তিনি আন্তর্জাতিক পরিসরে দক্ষতা অর্জন করেছেন। তার বিশ্বাস— “ফ্রিল্যান্সিং জগতে সীমান্তের কোনো বাধা নেই।”

শুধু ব্যবসায়িক সাফল্যেই থেমে থাকেননি তিনি। দেশের তরুণদের সচেতন করতে সৃজনের পরিকল্পনা রয়েছে স্কুল-কলেজ পর্যায়ে ইন্টারনেট ব্যবহারে সচেতনতামূলক সেমিনার আয়োজনের। তিনি বলেন,
👉 “আমরা চাই প্রতিটি মানুষ জানুক কিভাবে ইন্টারনেটে নিরাপদ থাকতে হয়। বিশেষ করে শিশু-কিশোররা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। দেশের স্বার্থে আমরা সরকারের সঙ্গে অংশীদার হয়ে কাজ করতে চাই।”

তার প্রতিষ্ঠান TBS এখন অনেকের আস্থার নাম। যারা ফেসবুক আইডি সেটআপ, ওয়েবসাইট ডাউন হওয়া বা সোশ্যাল মিডিয়ার অন্যান্য সমস্যায় ভুগছিলেন, তারা সৃজনের টিমের মাধ্যমে সমাধান পেয়েছেন। অনেকে মনে করছেন, বাংলাদেশে সোশ্যাল মিডিয়া সার্ভিসের নতুন দিগন্ত উন্মোচন করেছে এই প্রতিষ্ঠান।

গ্রামীণ পরিবেশ থেকে উঠে এসে আন্তর্জাতিক অঙ্গনে কাজ করা অলি হাসান সৃজন শুধু তরুণ উদ্যোক্তা নন; বরং দেশের অর্থনীতির এক নিবেদিতপ্রাণ সৈনিক। তার প্রচেষ্টা প্রমাণ করে— দৃঢ় সংকল্প ও পরিশ্রম থাকলে বিশ্ব অঙ্গনে অবদান রাখা সম্ভব।



ফেসবুকে আমরা