November 6, 2026, 1:01 pm
শিরোনাম:
ঝিনাইদহের গিলাবাড়িয়ায় সাড়ম্বরে অনুষ্ঠিত শ্রীশ্রী মহানামযজ্ঞানুষ্ঠান: ভক্তদের মহামিলন ও সম্প্রীতির অনন্য বার্তা দীপাবলির আলোয় স্বপ্ন বুনছেন রংপুর অঞ্চলের কুমাররা রমাগঞ্জ ইউনিয়নের সাধারণ মানুষের প্রশ্ন আসলে কি সঠিক ভাবে সরকারি গাছ কাটার হবে তদন্ত চটকদার খবর বনাম জনস্বার্থ: গণমাধ্যমের দায়বদ্ধতা ও দায়িত্বশীল সাংবাদিকতার জয়গান ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’-এর শুভ উদ্বোধন: চুয়াডাঙ্গায় ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হলিধানি ইউনিয়ন জাতীয়তাবাদী দল বিএনপির উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষে বিএনপি’র প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার (০৬)ছয় চুয়াডাঙ্গা-২ আসনের এমপি রুহুল আমিনকে আন্দুলবাড়ীয়া বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে সংবর্ধনা জকিগঞ্জের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য: প্রথম কর্মদিবসে ডা. জয়নাল আবেদীন গোলাপগঞ্জ প্রেসক্লাবের প্রচার সম্পাদক ফাহিম আশরাফের ২৮তম জন্মবার্ষিকী আজ
নোটিশ:
দৈনিক মুক্তি সমাচার ও ডিএমএস টিভি (DMS TV) ​”সত্যের সন্ধানে দৃষ্টি — ডি.এম.এস.” এবং ইনসানিয়াত লাইফ ব্লাড ফাউন্ডেশন ​”মানবতার সেবায় রক্তদান, বাঁচবে অকাল প্রাণ” (একটি অরাজনৈতিক ও সম্পূর্ণ মানবিক সংগঠন) ​পরিচালনা পর্ষদ: ​ইঞ্জিনিয়ার- মোঃ আল-আমিন মোল্যা, সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সভাপতি ।।। ​মোঃ মাসুদ রানা সুমন, প্রকাশক ও প্রতিষ্ঠাতা- সাধারণ সম্পাদক ।।। ​মোঃ আব্দুর রহিম সবুজ, ব্যবস্থাপনা সম্পাদক ও প্রতিষ্ঠাতা- সিনিয়র সহ সভাপতি ।।। কর্তৃপক্ষ’র নোটিশ ব্যতীত কোনো ধরনের লেনদেন করবেন না; যদি করেন- কর্তৃপক্ষ দায়ী থাকবেনা । ​যোগাযোগের তথ্য ও লিঙ্কসমূহ: ​অনলাইন আবেদন ফরম: https://forms.gle/p9ZvVivX35GsaeoAA, ওয়েবসাইট ভিজিট করুন: www.muktisamachar.com, ​ই-মেইল: dailymuktisamachar@gmail.com, ​সরাসরি যোগাযোগ: (মোবাইল ও হোয়াটসঅ্যাপ): (প্রকাশক)- ​📞 +৮৮০১৮২৮-৭৯২৭৫৫, (সম্পাদক)- 📞 +৮৮০ ৯৬৩৮-৭৫১৮১০, ​প্রধান কার্যালয়: ইস্টার্ন হাউজিং, পল্লবী, মিরপুর, ঢাকা- ১২১৬ ।।। ​যে-কোনো সংবাদ, বিজ্ঞাপন বা তথ্যের জন্য আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন ।৷ ​”দুই মাসেই সরকারের ওপর জনগণের আস্থা ফিরে এসেছে—প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী।”

বাঘায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

Reporter Name

বাঘায় ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

সোহেল রানা-স্টাফ রিপোর্টার :

রাজশাহীর বাঘা উপজেলায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

গত ৩১ মার্চ ২০২৬ খ্রি. রাত ৯টা ৫ মিনিটে বাঘা থানাধীন আলাইপুর মহাজনপাড়া গ্রাম থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— মো. মিজানুর রহমান (৩৫), মো. সিফাত ইসলাম (২৩), মো. দুর্জয় হোসেন (১৯) ও মো. রাজেস আলী (২১)। এর মধ্যে মিজানুর রহমান ও সিফাত ইসলাম বাঘা উপজেলার আলাইপুর (মহাজনপাড়া) গ্রামের খাকছার আলী ও জিয়ারুল ইসলামের ছেলে। অপর দুইজন দুর্জয় হোসেন ও রাজেস আলী মহদীপুর (নতুনপাড়া) গ্রামের হাজিফুর রহমান ও গিয়াস উদ্দিনের ছেলে।

ডিবি সূত্রে জানা যায়, জেলা গোয়েন্দা শাখার এসআই (নিঃ) মো. স্বপন হোসেন সঙ্গীয় ফোর্সসহ ৩১ মার্চ রাত সাড়ে ৮টার দিকে বাঘা থানার মীরগঞ্জ মোড় ও আশপাশ এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, আলাইপুর মহাজনপাড়া এলাকায় এমদাদুল হকের বাড়ির সামনে কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।

সংবাদের ভিত্তিতে রাত ৮টা ৫০ মিনিটে সেখানে অভিযান চালানো হয়। এসময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা পালানোর চেষ্টা করলে রাত ৯টা ৫ মিনিটে তাদের আটক করা হয়। পরে মো. মিজানুর রহমানের দেহ তল্লাশি করে তার পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে নীল রঙের একটি এয়ারটাইট পলিব্যাগে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বাঘা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুকে আমরা